Durga Puja 2026 Live Updates

‘মানুষের জীবন আগে’, চোরবাগানের দুর্ঘটনার পর কলকাতার বড় পুজোগুলিকে কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?

Published on:

Published on:

Suvendu Adhikari Orders Safety Checks at Kolkata’s Big Puja Pandals After Chorbagan Tragedy
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চোরবাগান সর্বজনীনের ভয়াবহ দুর্ঘটনার পর এবার কলকাতার বড় পুজোগুলির নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ল। ওই ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ঘটনার পর শহরের বড় পুজো মণ্ডপগুলি খতিয়ে দেখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কোনও মণ্ডপে বিপদের আশঙ্কা থাকলে পুজো বন্ধ রাখার কথাও জানিয়েছেন তিনি।

বড় পুজো মণ্ডপে যাবে বিশেষ দল, কী বললেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)?

রাত ১টার কিছু পরে চোরবাগানের দুর্ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে পুরো এলাকা ঘুরে দেখেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কলকাতার বড় এবং জনপ্রিয় পুজো মণ্ডপগুলি পরীক্ষা করার জন্য একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। এই দলে রয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, দমকলের ডিজি অনুজ শর্মা এবং এসটিএফের এডিজি জাভেদ শামিম। এই দল বড় পুজো মণ্ডপগুলি ঘুরে দেখবে এবং হোম সেক্রেটারির কাছে রিপোর্ট জমা দেবে। রিপোর্টে যে পরামর্শ দেওয়া হবে, পুজো কমিটিগুলিকে সেই অনুযায়ী কাজ করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও জানান, গতবারের তুলনায় এবার ১৩ হাজার বেশি পুজো হচ্ছে। রাজ্যে মোট পুজোর সংখ্যা ৫৮ হাজার। বড় পুজোগুলিতে প্রচুর মানুষের ভিড় হচ্ছে। তাই কোথাও কোনও সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার।

কোনও মণ্ডপের কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা থাকলে সেখানে ঝুঁকি নিয়ে পুজো চালানো যাবে না বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। প্রয়োজনে শুধু পুজোর সংকল্প করেই থেমে যেতে হতে পারে। কারণ, এই সময় মণ্ডপের কাঠামো ভাঙতে গেলে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে বা ভেঙে পড়তে পারে।

মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) কথায়, মানুষের জীবন সবার আগে। পুজোয় মানুষ ঠাকুর দেখতে আসবেন, অষ্টমীর অঞ্জলি দেবেন, সন্ধ্যারতি হবে। এই ভিড় পুরোপুরি আটকানো সম্ভব নয়। তাই পুলিশ যা নির্দেশ দেবে, তা মেনে চলতে হবে।

CM Suvendu Adhikari reaction on Chorbagan Stampede Incident on Maha Saptami Durgapuja 2026

আরও পড়ুনঃ বৃষ্টির জেরে মণ্ডপে হুড়োহুড়ি, তার জেরেই দুর্ঘটনা! চোখের সামনে মায়ের মৃত্যু দেখে ভেঙে পড়লেন সোনু

তবে কলকাতার সব পুজো বন্ধ করে দেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি (Suvendu Adhikari)। যেসব পুজো মণ্ডপে বেশি ভিড় হচ্ছে, সেখানে কোনও সমস্যা বা নিরাপত্তার ঘাটতি রয়েছে কি না, তা পুলিশকে দেখতে হবে। এই কাজে পুজো কমিটিগুলিকেও পুলিশকে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।