Durga Puja 2026 Live Updates

চোরবাগানকাণ্ডের পরেই পুলিশের বড় পদক্ষেপ, ২০ অক্টোবর পর্যন্ত এই রাস্তাগুলিতে জারি বিধিনিষেধ

Published on:

Published on:

Section 163 Imposed By Kolkata Police After Chorbagan Tragedy
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরেই এলাকার নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ (Kolkata Police)। বৌবাজার থানা এলাকার একাধিক রাস্তায় জারি করা হয়েছে ১৬৩ ধারা। ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। অর্থাৎ সপ্তমী, অষ্টমী ও নবমী পর্যন্ত ওই রাস্তাগুলিতে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে।

Kolkata Police : কোন কোন রাস্তায় জারি ১৬৩ ধারা?

কলকাতার পুলিশ (Kolkata Police) কমিশনার অজয় নন্দা রবিবার এই নিয়ে একটি নির্দেশিকা জারি করেছেন। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোকে ঘিরে বৌবাজার থানা এলাকার ৪টি রাস্তায় এই নিয়ম চালু করা হয়েছে। রাস্তাগুলি হল-

1. কলেজ স্ট্রিট হয়ে কলুটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত।

2. সিআর অ্যাভিনিউ হয়ে কলুটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত।

3. কলুটোলা স্ট্রিট হয়ে কলেজ স্ট্রিট থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত।

4. ইডেন হাসপাতাল রোড হয়ে কলেজ স্ট্রিট থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত।

এই রাস্তাগুলিতে একসঙ্গে ৫ জনের বেশি মানুষ জমায়েত হতে পারবেন না। কোনও বেআইনি জমায়েত করা যাবে না। পাশাপাশি, লাঠি বা এমন কোনও জিনিস সঙ্গে রাখা যাবে না, যার কারণে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে বা শান্তি বিঘ্নিত হতে পারে।

Kolkata Police maintains strict security surveillance during Puja

আরও পড়ুনঃ ‘মানুষের জীবন আগে’, চোরবাগানের দুর্ঘটনার পর কলকাতার বড় পুজোগুলিকে কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?

চোরবাগানের এই ঘটনার পরেই বৌবাজার এলাকার একাধিক রাস্তায়ও বিধিনিষেধ জারি করেছে পুলিশ (Kolkata Police)। আগামী ২০ অক্টোবর পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।