Durga Puja 2026 Live Updates

চোরবাগান কাণ্ডের পর পুজোর বাকি ৪ দিন নিয়ে বড় সিদ্ধান্ত! জরুরি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Suvendu Adhikari holds emergency meeting after Chorbagan pandal stampede
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রথম সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন পুজোয় (Chorbagan Pandal Stampede) এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে রাজ্য সরকার ও প্রশাসন। এরপর দ্বিতীয় সপ্তমীতেই ভবানী ভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে ডিজিও উপস্থিত ছিলেন।

জরুরি বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত | (Suvendu Adhikari)

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুজোর বাকি দিনগুলোয় নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে তৎপর রাজ্য ও প্রশাসন। সেই কারণে এদিন তড়িঘড়ি একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কিছু বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ উল্লেখই নেই গ্রান্ট ইন এইড-দের! বকেয়া DA মামলার পরবর্তী শুনানিতে কাটবে জট?

সূত্র মারফত জানা গিয়েছে, এদিনের বৈঠকে রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সচিবরা উপস্থিত ছিলেন। এই উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠকে পুজোর বাকি দিনগুলোয় সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও সম্ভাব্য যে কোনও ধরণের জরুরি পরিস্থিতি মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া দরকার তার একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে।

এদিনের বৈঠকে নিরাপত্তা জোরদার করা, জরুরি পরিষেবা ও সমন্বয় রক্ষার বিষয়ে বেশ কিছু কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পুজো মণ্ডপ ও জনবহুল এলাকাগুলিতে পুলিশি নজরদারি বহুগুণ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সবসময় তৈরি থাকতে ও যে কোনও সম্ভাব্য পরিস্থিতির দ্রুত মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এছাড়া সমন্বয় রক্ষায় উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও নিবিড় করার বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে।

Suvendu Adhikari

এদিকে চোরবাগানের ঘটনার পর আপাতত কলকাতার বেশ কয়েকটি নামী পুজো মণ্ডপ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টালা প্রত্যয়ে নিষেধাজ্ঞা আছে। চেতলা অগ্রণী ও আলিপুর সর্বজনীনেও দর্শক প্রবেশ বন্ধ রাখা হয়েছে। পার্কস্ট্রিটের অ্যালেন পার্কের প্রথম দুর্গাপুজোতেও আপাতত দর্শকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

চোরবাগানের ঘটনা নিয়ে আগেই শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। এবার ভবানী ভবনে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল।