Durga Puja 2026 Live Updates

সরকারি কর্মীরা পাবেন ৬৯০৮ টাকার বোনাস! পুজোর মধ্যেই বিবৃতি জারি অর্থ মন্ত্রকের

Published on:

Published on:

Central Government employees Non-PLB bonus ad hoc bonus annual bonus announced
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মধ্যেই সরকারি কর্মীদের (Central Government Employees) জন্য সুখবর। অর্থ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বোনাসের (Non-PLB Bonus) ঘোষণা করা হল। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নিয়ে চলতে থাকা চর্চার মাঝেই এই ঘোষণা করা হয়েছে। কারা এই টাকা পাবেন, কত টাকা করে পাওয়া যাবে জেনে নিন।

পুজোর মধ্যেই সরকারি কর্মীদের বোনাস ঘোষণা | (Central Government Employees)

কেন্দ্রীয় সরকারি কর্মী ও অস্থায়ী শ্রমিকদের জন্য নন-পিএলবি তথা নন প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস, অ্যাড হক বোনাস বা বার্ষিক বোনাস ঘোষণা করা হয়েছে। অর্থ মন্ত্রক জানিয়েছে, গ্রুপ সি কেন্দ্রীয় সরকারি কর্মী ও গ্রুপ বি-র সকল নন-গেজেটেড কর্মী, যারা কোনও প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসের আওতাভুক্ত নন, তাঁরা ২০২৫-২০২৬ অর্থবর্ষের জন্য ৩০ দিনের পারিশ্রমিকের সমান নন-পিএলবি বোনাস পাবেন।

আরও পড়ুনঃ চোরবাগান কাণ্ডের পর পুজোর বাকি ৪ দিন নিয়ে বড় সিদ্ধান্ত! জরুরি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী

অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাথাপিছু বোনাসের পরিমাণ হবে ৬৯০৮ টাকা। ৩০ দিনের বেতনের ভিত্তি ও সর্বাধিক ৭ হাজার টাকা বোনাস মজুরির সীমা ধরে এই টাকার অঙ্ক স্থির করা হয়েছে।

কারা এই বোনাস পাবেন?

কেন্দ্র জানিয়েছে, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ও সশস্ত্র বাহিনী যোগ্য কর্মীরাও এই নন-পিএলবি বোনাস পাবেন। পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের যে সকল কর্মী কেন্দ্রীয় সরকারের পারিশ্রমিক কাঠামো মেনে চলেন ও অন্য কোনও বোনাস বা এককালীন অনুদান প্রকল্পের আওতাভুক্ত নন, তাঁরাও এই নন-পিএলবি বোনাস পাওয়ার যোগ্য।

তবে অর্থ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, যেসব কর্মী ২০২৬ সালের ৩১ মার্চ অবধি কর্মরত ছিলেন এবং ২০২৫-২৬ অর্থবর্ষে অন্তত ছয় মাস নিরবিচ্ছিন্ন চাকরি করেছেন, তাঁরাই এই বোনাস পাবেন। সকল যোগ্য কর্মী বছরে ছয় মাস থেকে এক বছর অবধি একটানা চাকরির মেয়াদের জন্য আনুপাতিক হারে এই টাকা পাবেন।

Central Government employees

এছাড়া যেসব অস্থায়ী শ্রমিক অফিসে কাজ করেন ও টানা তিন বছর বা তার বেশি সময় ধরে প্রতি বছর কমপক্ষে ২৪০ দিন (সপ্তাহে ছয় দিন হিসেবে) এবং যেসব অফিসে সপ্তাহে পাঁচ দিন মানা হয়, সেখানে তিন বছর বা তার বেশি সময় ধরে প্রতি বছর ২০৬ দিন কাজ করেছেন, তাঁরাও এই পিএলবি বোনাস পাওয়ার জন্য যোগ্য হবেন।

অর্থ মন্ত্রক জানিয়েছে, বোনাসের সর্বোচ্চ সীমা বা গড় পারিশ্রমিক, এই দু’টির মধ্যে যেটি কম হবে, তার উপর ভিত্তি করে নন-পিএলবি বোনাস নির্ধারণ করা হবে। এই বোনাস গণনা করার জন্য একটি নির্দিষ্ট সূত্র রয়েছে। তার উপর ভিত্তি করেই কর্মীদের বোনাসের পরিমাণ স্থির করা হয়েছে।