Durga Puja 2026 Live Updates

হাতে মাত্র ৫টি ম্যাচ, শচীনের এই বিশেষ রেকর্ড ছুঁতে গেলে নিজের সেরা ক্রিকেট খেলতে হবে বিরাট কোহলিকে

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর কিছুদিনের মধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) মাঠে নামতে দেখা যাবে ভারতীয় দলকে (Indian Cricket Team)। ভারতের এই নিউজিল্যান্ড সফরে সকলের নজর থাকবে ওডিআই সিরিজটির ওপর। পাঁচ ম্যাচের সেই সিরিজ আগামী ওডিআই বিশ্বকাপের আগে ভারতের কাছে উঁচু মানের প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদেরকে ঝাঁলিয়ে নেওয়ার একটা বড় সুযোগ। আর সেই সিরিজে বিরাট (Virat Kohli) কোহলির কাছে একটা বড় সুযোগ শচীন টেন্ডুলকারদের (Sachin Tendulkar) ক্লাবে ঢোকার।

আপাতত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ওডিআই ফরম্যাটে ‘SENA’ দেশগুলির প্রত্যেকটির মাটিতে ম্যাচের সেরার পুরস্কার জেতার কীর্তি আছে কেবলমাত্র তিনজন ক্রিকেটারের। প্রথমজন অবশ্যই শচীন টেন্ডুলকার। এছাড়া ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার কপিল দেব ও হিটম্যান, রোহিত শর্মাও এই রেকর্ড ছুঁয়েছেন। বিরাট কোহলি আসন্ন পাঁচ ম্যাচের সিরিজে একবারও ম্যাচের সেরা হতে পারলে তিনি চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড ছুঁয়ে ফেলবেন।

এইমুহূর্তে ওডিআই ফরম্যাটে বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নেমেছেন ৩৬ বার। এই ৩৬ ইনিংসে তিনি ভারতের জার্সিতে মোট ১৮৯৭ রান করেছেন। আর ৭৫ রান করলে তিনি কিউয়িদের বিরুদ্ধে এই নির্দিষ্ট ফরম্যাটে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যাবেন। তিনি টপকে যাবেন রিকি পন্টিংকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক ওডিআই রান:

১. রিকি পন্টিং: ১৯৭১ রান (৫০ ইনিংস)
২. বিরাট কোহলি: ১৮৯৭ রান (৩৬ ইনিংস)
৩. শচীন টেন্ডুলকার: ১৭৫০ রান (৪১ ইনিংস)
৪. কুমার সাঙ্গাকারা: ১৫৬৮ রান (৪৫ ইনিংস)

আর এই মুহূর্তে বিরাট কোহলি যে ফর্মে রয়েছেন তাতে এই রেকর্ড যে ভেঙে যাবে তা একরপ্রকার নিশ্চিতভাবেই বলা যায়। তিনি কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে আজও তরুণ তারকাদের টেক্কা দিচ্ছেন। কেবলমাত্র একটি পরিসংখ্যান সামনে আনলেই এই বিষয়টি পরিস্কার হয়ে যাবে। বিরাট কোহলির ওডিআই কেরিয়ার বয়সভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যাবে যে ৩৫ টপকানোর পর তার ওডিআই রেকর্ড আরও মারাত্মক হয়ে উঠেছে। সংক্ষেপে কোহলির ওডিআই রেকর্ডের বিশ্লেষণ পরবর্তী অংশে তুলে ধরা হলো…..

● (২০-২৪ বয়স) – গড় ৫১.৭৭ || স্ট্রাইক রেট ৮৮.৪৮ (১১৩ ইনিংস)
● (২৫-২৯ বয়স) – গড় ৬৯.৯০ || স্ট্রাইক রেট ৯৭.৩৬ (৯৫ ইনিংস)
● (৩০-৩৪ বয়স) – গড় ৫৩.১১ || স্ট্রাইক রেট ৯৬.০৬ (৬৮ ইনিংস)
● (৩৫+ বয়স) – গড় ৭০.৫১ || স্ট্রাইক রেট ১০০.৫১ (২৯ ইনিংস)*