বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের সুবিধার্থে এবং সুষ্ঠু ভ্রমণের লক্ষ্যে বিভিন্ন নিয়ম আরোপ করে ভারতীয় রেল (Indian Railways)। যেগুলি অবশ্যই মেনে চলতে হয় যাত্রীদের। নাহলে, রয়েছে শাস্তির ব্যবস্থাও। এই আবহেই একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, এবার চলন্ত ট্রেনে (Train) মোবাইল ফোনে উচ্চস্বরে গান বাজানোও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আওতায় পড়বে। মূলত, ট্রেনে স্পিকারে গান, ভিডিও বা রিল চালিয়ে অন্যদের বিরক্ত করলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, এমনটা করতে গিয়ে ধরা পড়লে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়াও, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা যাত্রীকে (Passenger) ট্রেন থেকে নামিয়েও দেওয়া হতে পারে। এছাড়াও কেউ যদি স্টেশনের ভেতরে এহেন কাণ্ড ঘটান সেক্ষেত্রে তাঁকে স্টেশন চত্বর থেকে বের করে দেওয়া হতে পারে। সতর্ক করা সত্ত্বেও মোবাইল ফোনে উচ্চস্বরে গান শুনলে জেল পর্যন্ত হতে পারে। যে আইনের অধীনে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাতে বারবার একই অপরাধ করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়াও ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানাও আরোপ করা যেতে পারে।
নতুন সার্কুলার রেলের (Indian Railways):
আইন প্রয়োগ দক্ষিণ রেলের: জানিয়ে রাখি যে, পাবলিক ট্রাস্ট অ্যাক্টের অধীনে সংশোধিত রেলওয়ে আইনের ধারা ১৪৫(২)(এ)-এর অধীনে এই ধরনের যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ রেল। এই প্রসঙ্গে আধিকারিকরা জানিয়েছেন যে, দক্ষিণ রেলওয়ে সহ অন্যান্য জোন এবং এমনকি মেট্রো ব্যবস্থাও এই ধরনের আচরণ রোধ করতে এই বিধানটি প্রয়োগ করতে পারে। কারণ, এই ঘটনায় জেরে অন্যান্য যাত্রীদের সুবিধা বিঘ্নিত হয়। আইন অনুযায়ী, মেট্রো রেলে উপদ্রব সৃষ্টি করলে জরিমানা হয় এবং ওই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোচ থেকে নামিয়ে দেওয়া যেতে পারে। ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ২৭০ ধারা অনুযায়ী, এহেন উপদ্রব হল এমন একটি কাজ যা সার্বজনিক অধিকার ব্যবহার করা মানুষদের সাধারণ ক্ষতি, বিপদ, বাধা বা বিরক্তি সৃষ্টির কারণ হয় এবং এটি একটি অপরাধ।

দক্ষিণ রেলের সার্কুলার: চলতি মাসে দক্ষিণ রেলের সমস্ত ডিভিশনকে জারি করা এবং রেল বোর্ডকে নির্দেশিত একটি সার্কুলারে, দক্ষিণ রেল রেলস্টেশন ও ট্রেনের ভেতরে যাত্রীদের স্পিকারের মাধ্যমে গান বা অডিও বাজানোর সমস্যাটি তুলে ধরেছে এবং এটিকে একটি উপদ্রব হিসাবে বিবেচিত করেছে। সার্কুলারটিতে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে রেল বোর্ডের ২০১২ সালের জুলাই মাসে জারি করা নির্দেশেরও উল্লেখ করা হয়েছে। বোর্ড কোচের ভেতরে উচ্চস্বরে কথা বলা, দীর্ঘ কথোপকথন এবং আপত্তিকর রিংটোনের মতো সমস্যাগুলি তুলে ধরেছিল এবং এই ধরনের কাজের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দিতে সমস্ত জোনকে নির্দেশ দিয়েছিল।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার সিলেকশন প্যানেলে একাধিক পরিবর্তন! চিফ সিলেক্টর হয়ে কত বেতন পাবেন প্রজ্ঞান ওঝা?
যাত্রীদের সুবিধাই অগ্রাধিকার: দক্ষিণ রেল থেকে এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে, ব্যাপক মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি হওয়ায়, জনসমাগমস্থলে স্পিকার মোডে ভিডিও এবং অন্যান্য কনটেন্ট চালানো খুব সাধারণ হয়ে উঠেছে। বর্তমান পরিস্থিতিতে, ভ্রমণকারী যাত্রীরা যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হন, তা নিশ্চিত করার জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’ পাশাপাশি, দক্ষিণ রেল তার বোর্ডগুলিকে নির্দেশ দিয়েছে তাদের উচিত যাত্রীদের প্রাসঙ্গিক আইনি বিধান সম্পর্কে অবহিত করা এবং যাত্রাপথে বা রেল চত্বরে স্পিকার মোডে গান বা ভিডিও চালানো কিংবা উচ্চস্বরে কথা বলাকে নিরুৎসাহিত করা।
আরও পড়ুন: Airtel-এর গ্রাহকদের জন্য সুসংবাদ! কল করার জন্য হবে কম খরচ, লঞ্চ হল বিনা ইন্টারনেটের ৩ টি প্ল্যান
হিন্দি ও ইংরেজিতে সচেতনতামূলক প্রচার অভিযান: জানিয়ে রাখি যে পাবলিক অ্যাড্রেস (মাইক/ঘোষণা) সিস্টেমের মাধ্যমে আঞ্চলিক ভাষা, হিন্দি এবং ইংরেজিতে সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালনা করার বিষয়টিও উপস্থাপিত করা হয়। যেখানে বলা হয়েছে যে, টিকিট পরীক্ষক (টিটিই) এবং বাণিজ্যিক বিভাগের অন্যান্য উচ্চা আধিকারিকরা নিয়ম লঙ্ঘনকারীদের ওপর ১,০০০ টাকা জরিমানা আরোপ করতে পারবেন।














