বাংলা হান্ট নিউজ ডেস্কঃ খুব শীঘ্রই ভারতীয় দল (Indian Cricket Team) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ খেলতে নামবে। আর সেই সিরিজের মধ্যে দিয়ে আগামী ওডিআই বিশ্বকাপের প্রস্তুতিও নেবে মেন ইন ব্লুজ। কিন্তু ভারতীয় ওডিআই দলে প্রসিদ্ধ কৃষ্ণার (Prasidh Krishna) মতো বোলারকে দেখে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মেজাজ হারালেন প্রাক্তন ভারতীয় ওপেনার সদগোপান রমেশ।
সম্প্রতি চোটের জন্য ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝপথ থেকে ছিটকে গিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। কিন্তু সম্পূর্ণ সুস্থ না হলেও নিউজিল্যান্ড সফরের ভারতীয় ওডিআই ও টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন এই দীর্ঘদেহী ভারতীয় পেসার। কিন্তু তার দলে সুযোগ পাওয়ার এই বিষয়টি নিয়ে চটে গিয়েছেন ১৯৯৯ বিশ্বকাপে ভারতের হয়ে ওপেন করা সদগোপান রমেশ।

প্রাক্তন ভারতীয় ওপেনার বলেছেন, “প্রসিধ কৃষ্ণাকে প্রথম তিনটি ওয়ান ডে এবং টেস্ট সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে, তবে তা নির্ভর করছে তার ফিটনেস ছাড়পত্রের ওপর। আমার একটিই প্রশ্ন: যদি এক মাস পর শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচের জন্য তার ফিটনেস ছাড়পত্র পাওয়ার বিষয়টিই অনিশ্চিত থাকে, অর্থাৎ টেস্টের সময় তিনি আদৌ ফিট থাকবেন কি না তা নিয়ে সংশয় থাকে—তবে টেস্টের দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম তিনটি ওয়ানডের জন্য তিনি কীভাবে ফিট থাকবেন?”
নিউজিল্যান্ড বনাম ভারত ওডিআই সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াড:
ব্যাটার :- শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়
উইকেট-রক্ষক :- লোকেশ রাহুল, ঈশান কিষাণ
অলরাউন্ডার :- নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর
বোলার :- অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, আনশুল কাম্বোজ, গুরনূর ব্রার
নিউজিল্যান্ড বনাম ভারত ওডিআই সিরিজের শেষ দুই ম্যাচের স্কোয়াড:
ব্যাটার :- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, রুতুরাজ গায়কওয়াড়
উইকেট-রক্ষক :- কুমার কুশাগ্র, ঈশান কিষাণ
অলরাউন্ডার :- নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর
বোলার :- অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, যশ ঠাকুর, কুলদীপ যাদব, আকিব নবী, গুরনূর ব্রার














