বাংলা হান্ট ডেস্কঃ দুর্গা পুজোয় বামেদের বুক স্টল দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আগেই শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাপানউতর। সপ্তমী থেকে অষ্টমী কলকাতাসহ অন্যান্য জেলায় জেলায় ভাঙচুর চালানো হয়েছে বামেদের একাধিক বুকস্টল গুলিতে। অভিযোগের তীর বিজেপির দিকেই। যা নিয়ে এবার নিজের প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।
বুকস্টল ভাঙার সাথে যুক্ত নয় বিজেপি: শমীক ভট্টাচার্য
যদিও বুক স্টল গুলিতে ভাঙচুরের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে এদিন তিনি স্পষ্ট দাবি করেছেন, বিজেপি এই ধরনের কাজের সাথে যুক্ত নয়। একইসাথে পুজো মণ্ডপ চত্বরে বামেদের বুক স্টল ভাঙার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই বলেই দাবী করেছেন তিনি। শমীক বাবু স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনও ‘প্রকৃত’ বিজেপি কর্মী মাটিতে বই ছুড়ে ফেলবেন না, এমনকী স্টলেও ভাঙচুর চালাবেন না। এটা বিশ্বাস করেন না তিনি।
সোমবার তিনি বলেন, ‘প্রথম থেকেই আমি বলছি, বুক স্টল ভাঙার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। কোনও সুস্থ-স্বাভাবিক বিজেপি কর্মী এ কাজ করবেন না।’ একইসাথে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শমীক বাবুর সংযোজন, ‘কোনও সুস্থ-স্বাভাবিক বিজেপি কর্মী এই কাজ করতে পারেন না। কেউ কেউ তৎকাল বিজেপি সেজেছেন। এই কাজ একমাত্র তারা করতে পারেন।’
আরও পড়ুনঃ ‘কমিউনিস্ট বা জামাত না, খাঁটি সনাতনী আমি…’, অষ্টমীতে বিরোধীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
শমীকবাবুর মতে, প্রত্যেকেরই বুক স্টল দেওয়ার অধিকার রয়েছে, সমালোচনার অধিকারী আছে। সরকারের বিরুদ্ধে ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে আন্দোলনের অধিকার আছে। এই অধিকার পশ্চিমবঙ্গ বাজেয়াপ্ত করা হয়েছিল, যাঁর বিরুদ্ধে আমরাই আন্দোলন করেছি। সেই কারণেই মানুষ আমাদের গ্রহণ করেছেন।
প্রসঙ্গত পুজোর আগে বামেদের বুক স্টলগুলোতে ‘শারদোৎসব’ নয় ‘দুর্গোৎসব’ লেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি বলেছিলেন, পুজোর সময় বইয়ের স্টল করতে গেলে দুর্গোৎসব লিখতে হবে। বিশেষ করে বামপন্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি সব দুর্গাপুজো কমিটিকে বলব, এই তথাকথিত কমিউনিস্টেরা পুজোর স্টল করতে গেলে শারদোৎসবের জায়গায় যদি দুর্গাপুজো না লেখে, একটা স্টলও করতে দেবেন না।’














