বাংলা হান্ট ডেস্কঃ পুজো শেষে দশমী করতে ব্যস্ত সকলে। এরই মধ্যে চিন্তার খবর এল স্টেট্ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) গ্রাহকদের জন্য। ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক SBI এ সাইবার হানা (Cyber Attack) হয়েছে বলে জানা যাচ্ছে। যার ফলে লক্ষাধিক গ্রাহকদের ডেটা চুরি হয়েছে ও ডার্ক ওয়েবে চলে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালেই বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে এসবিআই কর্তৃপক্ষ।
SBI গ্রাহকদের ডেটা চুরি?
যেমনটা জানা যাচ্ছে, প্রায় ৩,৭৫,০০০ ডেটা ডার্ক ওয়েবে উপস্থিত রয়েছে যার মধ্যে ৩৮৯৭ জন গ্রাহকের নথি চুরি হয়েছে। এই নথির মধ্যে নাম, মোবাইল নম্বর থেকে শুরু করে জন্মের তারিখ, বাড়ির ঠিকানা, ইমেল অ্যাড্রেস, CIF আইডি, এমনকি লোন সংক্রান্ত তথ্যও রয়েছে। ঠিক কত জনের ও কি কি তথ্য চুরি গিয়েছে সেটা জানার জন্য ইতিমধ্যেই একটি সাইবার সিকিউরিটি সংস্থাকে তদন্ত করতে দেওয়া হয়েছে।
কারা অ্যাটাক করল SBI তে?
অনেকের মনেই প্রশ্ন উঠছে কারা এই সাইবার হামলা করল? এর উত্তর জানা গিয়েছে CyberPulse নামক একটি X হ্যান্ডেল থেকে। সেখানেই একটি পোস্টে দাবি করা হয়েছে যে Siriusim নামক এক গ্রূপই এই সাইবার হামলা করেছে।
‼️DATA LEAK CLAIM — STATE BANK OF INDIA 🇮🇳
A threat actor identified as Siriusim claims to have leaked customer documents and personal data allegedly associated with the State Bank of India (SBI).
🎯 Target: State Bank of India (SBI)
🌍 Country: India 🇮🇳
🏦 Sector: Banking / Financial Services
📅 Claim reported: October 16, 2026Claimed dataset:
▪️ 375,000 CSV rows
▪️ 2,722 PDF documents
▪️ Personal customer information
▪️ Loan applications and supporting documents
▪️ Account-opening applications
▪️ Address and other application-related details⚠️ The threat actor describes this as the first disclosure of the dataset. The authenticity, origin and extent of the alleged exposure remain UNVERIFIED.
Potential impact: If legitimate, the data could facilitate identity theft, financial fraud, targeted phishing and fraudulent loan applications.
SBI should investigate the claim, verify whether customer records were exposed and notify potentially affected customers through official channels.
#CyberSecurity #India #SBI #StateBankOfIndia #DataLeak #DataBreach #BankingSecurity #ThreatIntelligence
— CyberPulse (@CyberPulse56) October 16, 2026
আরও পড়ুনঃ ‘শত্রুদের চিহ্নিত করতে হবে…’, রামলীলা ময়দান থেকে অশুভ শক্তির বিরুদ্ধে কড়া বার্তা মোদীর
এই সাইবার অ্যাটাকের ফলে ব্যাঙ্কের পরিষেবা প্রদানের অভ্যন্তরীণ কাঠামোয় কোনো সমস্যা বা ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। শুধু তাই নয়, আর্থিক লেনদেনের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই বলে জানাচ্ছে ব্যাঙ্ক। তবে প্রতিনিয়ত আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর হতে থাকা সাইবার হামলার জেরে সকলকে আরও জোরালো সিকিউরিটি প্রটোকল চালু ও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য জানানো নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে এসবিআই জানিয়েছে, আমরা আপনাদের জানাতে চাই যে , ব্যাঙ্কের মেন ব্যবসায়িক অপারেশন বা আর্থিক লেনদেনের কোনো পরিষেবার কোনো ক্ষতি হয়নি। সমস্ত গ্রাহকেরা তাদের লেনদেন স্বাভাবিকভাবেই চালিয়ে যেতে পারেন। গোটা বিষয়টির উপর নজর রাখা হয়েছে, একইসাথে নিরাপত্তার দিক থেকে যা যা করণীয় সবটাই নিয়ম মেনে করা হচ্ছে। তবে কিভাবে এমনটা হল ও কি কি ডেটা চুরি গিয়েছে তার সমস্তটা জানতে তদন্তের শেষ হওয়া অবধি অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত, আপনিও যদি একজন SBI গ্রাহক হন তাহলে কিছু সতর্কতা অবলম্বন করা ভালো। কোনো অচেনা নাম্বার থেকে ফোন এলে তাতে ভালো লোন বা মোটা রিটার্নের স্কিমের অফার এলেও কোনো তথ্য দেবেন না। অজানা নাম্বার থেকে মেসেজের মাধ্যমে কোনো লিঙ্ক এলে তাতে ক্লিক করবেন না, কোনো অ্যাপ ডাউনলোড করতে বলা হলে সেটিও করবেন না। কোনো পরিস্থিতিতেই নিজের ওটিপি অন্য কাউকে দেবেন না।














