Durga Puja 2026 Live Updates

আদানি গ্রুপের এই সংস্থায় ১৩৪ শতাংশের মুনাফা! তবুও, পতন শেয়ারে

Published on:

Published on:

134 percent profit for this Adani Group company! Yet, its shares fall.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা আদানি পাওয়ার (Adani Group) তাদের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। সংস্থাটি (Adani Power) শুক্রবার জানিয়েছে যে, ২০২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের কনসোলিডেটেড নিট প্রফিট (Net Profit) গত বছরের একই সময়ের ২,৯৫৩ কোটি টাকার তুলনায় ১৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬,৯১৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই সময়ে সংস্থাটির অপারেশনাল আয় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯,৪৩৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা গত বছরের একই ত্রৈমাসিকে ছিল ১৩,৪৫৭ কোটি টাকা।

আদানি গ্রুপের (Adani Group) এই সংস্থায় ১৩৪ শতাংশের মুনাফা!

জানিয়ে রাখি যে, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থাটির EBITDA ছিল ৮,২৩১ কোটি টাকা। যা গত বছরের একই ত্রৈমাসিকের ৫,১৫০ কোটি টাকার তুলনায় ৬০ শতাংশ বেশি। এদিকে মার্জিন ৩৮.৩ শতাংশ থেকে বেড়ে ৪২.৩ শতাংশ হয়েছে। বিদ্যুৎ চাহিদার শক্তিশালী বৃদ্ধির কারণে, আদানি পাওয়ারের কনসোলিডেটেড বিদ্যুৎ বিক্রি ২০২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে পূর্ববর্তী বছরের একই সময়ের ২৩.৭ বিলিয়ন ইউনিটের (BU) তুলনায় ১১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৬.৪ বিলিয়ন ইউনিটে পৌঁছেছে।

134 percent profit for this Adani Group company! Yet, its shares fall.

সম্প্রসারণ পরিকল্পনা: উল্লেখ্য যে, ইতিমধ্যেই সংস্থাটি জানিয়েছে, তারা তাদের উৎপাদন ক্ষমতা সম্প্রসারণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যার মাধ্যমে ২৩,৭২০ মেগাওয়াট নতুন তাপবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত হবে। এদিকে, ১,৩২০ মেগাওয়াট কোরবা ফেজ-২ সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ প্রকল্প এবং ১,৬০০ মেগাওয়াট মহান ফেজ-২ আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ উল্লেখযোগ্যভাবে অগ্রসর হয়েছে। কোরবা ফেজ-২-র প্রথম ৬৬০ মেগাওয়াটের সুপারক্রিটিক্যাল ইউনিটটি গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং এটি শীঘ্রই চালু হবে বলে অনুমান করা হচ্ছে। দ্বিতীয় ইউনিটটি ২০২৭ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে চালু হওয়ার কথা রয়েছে। মহান ফেজ-২ প্রকল্পটি ২০২৮ অর্থবর্ষের শুরুতেই সম্পূর্ণরূপে চালু হবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: ডার্ক ওয়েবে ফাঁস গ্রাহকদের ব্যক্তিগত তথ্য! ১,৪২৫ কোটির ইন্স্যুরেন্স ক্লেম করার প্রস্তুতি SBI-র

এদিকে, ১,৬০০ মেগাওয়াট রায়পুর ফেজ-২ এবং ১,৬০০ মেগাওয়াট রায়গড় ফেজ-২ আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ প্রকল্প দু’টির কাজ শুরু হওয়ার ৩০ মাসেরও কম সময়ের মধ্যে ৬৫ শতাংশের বেশি অগ্রগতি হয়েছে। উভয় প্রকল্পই ২০২৯ অর্থবর্ষে চালু হওয়ার কথা রয়েছে। মূলত, দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি এবং দুর্বল বর্ষার কারণে ২০২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতে বিদ্যুতের চাহিদা গত বছরের একই সময়ের তুলনায় ১১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫০২ বিলিয়ন ইউনিটে পৌঁছেছে।

আরও পড়ুন: ডেবিউ সিজনেই ৬১৩ রান! কে এল রাহুলের পরিবর্তে India A স্কোয়াডে ‘এন্ট্রি’ ২১ বছরের শিখর মোহনের

জানিয়ে রাখি যে, শুক্রবার BSE-তে আদানি পাওয়ারের শেয়ার ১.৬ শতাংশ কমে ১৮২ টাকায় বন্ধ হয়েছে। আগের সেশনে এটি ১৮৪.৯৫ টাকায় বন্ধ হয়েছিল এবং আজ ১৮৫.৪০ টাকায় খুলেছিল। লেনদেন চলাকালীন, এটির সর্বোচ্চ দর ছিল ১৮৬.২০ টাকা এবং সর্বনিম্ন দর ছিল ১৭৫.৫০ টাকা। এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ২৫৪.১৫ টাকা এবং সর্বনিম্ন দর ১২৮.৩৫ টাকা।