DA বৃদ্ধির পর সরকারি কর্মীদের HRA নিয়ে আপডেট! একধাক্কায় ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব

Published on:

Published on:

Central Government employees House Rent Allowance proposal to 8th Pay Commission

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) ৩ শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছে। এবার থেকে ৬০ শতাংশের বদলে ৬৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন তাঁরা। এই আবহেই তাঁদের বাড়ি ভাড়া ভাতা তথা হাউস রেন্ট অ্যালাওয়েন্স (House Rent Allowance) নিয়ে সামনে এল বড় আপডেট। অষ্টম বেতন কমিশনের কাছে একধাক্কায় ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

কোন ক্যাটাগরিতে কতটা বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর প্রস্তাব? | (House Rent Allowance)

অষ্টম বেতন কমিশনের কাছে বেতন, পেনশন সহ বেশ কিছু বিষয়ে বড় পরিবর্তনের প্রস্তাব রেখেছে নানা কর্মী সংগঠন। ন্যাশনাল কাউন্সিল (স্টাফ সাইড) জয়েন্ট কনসালটেটিভ মেশিনারিও তাঁদের সুপারিশ জমা করেছে। এর মধ্যে অন্যতম কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানো।

House rent allowance

বর্তমানে সরকারি কর্মীরা শহরের ক্যাটাগরি অনুযায়ী ১০ শতাংশ থেকে ৩০ শতাংশ অবধি বাড়ি ভাড়া ভাতা পান। এক্স ক্যাটাগরির শহরের ক্ষেত্রে ৩০ শতাংশ, ওয়াই ক্যাটাগরির শহরের ক্ষেত্রে ২০ শতাংশ ও জেড ক্যাটাগরির শহরের ক্ষেত্রে ১০ শতাংশ হাউস রেন্ট অ্যালাওয়েন্স দেওয়া হয়।

আরও পড়ুনঃ আবাস যোজনার টাকা ফেরাতেই হবে! অযোগ্যদের জন্য নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

NC-JCM-এর তরফে এক্স, ওয়াই ও জেড ক্যাটাগরির শহরের ক্ষেত্রে বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে যথাক্রমে ৪০ শতাংশ, ৩৫ শতাংশ ও ৩০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁদের এই প্রস্তাব গৃহীত হলে বাড়ি ভাড়া ভাতা হিসেবে সরকারি কর্মীদের প্রাপ্ত অর্থ অনেকটাই বাড়তে পারে।

হাউস রেন্ট অ্যালাওয়েন্স বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্মী সংগঠনের তরফে অষ্টম বেতন কমিশনের কাছে বেতন, পেনশন, বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির প্রস্তাবও রাখা হয়েছে। তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেসিক বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬৯ হাজার টাকা করা হোক। পাশাপাশি পেনশন ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ ও বার্ষিক ইনক্রিমেন্ট ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করার দাবি জানানো হয়েছে।

তবে বিভিন্ন সরকারি কর্মী সংগঠনের তরফে দেওয়া প্রস্তাবগুলি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়। অষ্টম বেতন কমিশনের সুপারিশের পর কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলেই বোঝা যাবে সরকারি কর্মীদের বেতন, পেনশন বা বাড়ি ভাড়া ভাতা কতখানি বাড়ছে।