পুলিশের ভাবমূর্তি নষ্টের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে এবার লালবাজারে অভিযোগ দায়ের

Published on:

Published on:

Complaint filed at Lalbazar against Abhishek Banerjee over hampering image of police

বাংলা হান্ট ডেস্ক : একটি ভিডিওকে ঘিরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে  লালবাজার সাইবার সেলে অভিযোগ জানালেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। তাঁর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অনিয়মের দাবি তুলে যে ভিডিওগুলি প্রকাশ করা হয়েছে, সেগুলিতে জালিয়াতি করা হয়েছে। এর ফলে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা ছড়ানোর পাশাপাশি বাহিনীর সম্মানহানি ঘটানোর চেষ্টা হয়েছে বলে দাবি অভিযোগকারীর।

লালবাজারে অভিষেকের (Abhishek Banerjee) নামে অভিযোগ দায়ের

চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, প্রকাশিত ভিডিওগুলির সত্যতা খতিয়ে দেখা জরুরি। তাঁর দাবি, ভিডিওগুলি আসল নয়, বরং সম্পাদনা করে সেগুলিকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হয়েছে। ভিডিওগুলি পুরো ফেক, তদন্ত করে গ্রেফতার করা উচিত।” তবে এই অভিযোগের নেপথ্যে রয়েছে প্রতীক নিয়ে রাজনৈতিক টানাপড়েন। বিজেপি এবং গণতান্ত্রিক তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে দিল্লিতে সাংবাদিকদের সামনে একাধিক ভিডিও দেখিয়েছিলেন অভিষেক। তাঁর দাবি ছিল, পুলিশি চাপ সৃষ্টি করে কয়েকজনকে হলফনামায় সই করতে বাধ্য করা হয়েছে। এমনকি, নথিতে স্বাক্ষর ও নোটারি সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগও তুলেছিলেন তিনি।

Complaint filed at Lalbazar against Abhishek Banerjee over hampering image of police

এই ঘটনার আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে অভিষেক বলেন, “পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে,”। তাঁর আরও অভিযোগ, “হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, যত দূর যেতে হয় যাব। কালনা থানায় হলফনামায় সই করা হচ্ছে। যাঁরা হলফনামায় সই করছেন, তাঁরাই বলছেন ভুয়ো নোটারি। IC-র নির্দেশে হলফনামায় সই করা হয়েছে। অন্যের নাম সই করে গণতান্ত্রিক তৃণমূলের ভুয়ো হলফনামা তৈরি হয়েছে। রাজ্যের ৮০% থানায় হলফনামায় সই করানো হয়েছে।”

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বড় পদক্ষেপ! হলদিয়া আইওসির হাতে এল ১০০ একর জমি

ভিডিও প্রকাশের সময় রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও একাধিক অভিযোগ সামনে এনেছিলেন তৃণমূল সাংসদ। অভিষেকের বক্তব্য, “সরকারের বিরোধিতা করলেই পুলিশ দিয়ে হেনস্থা করছে। গতকাল প্রতিমা মণ্ডলের সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল থেকে ৪০-৫০ জন বিধায়ককে ভাঙিয়ে নিয়ে গিয়েছে। আমার বিরুদ্ধে ৩০-৩৫টা মামলা করেছে। খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী হাত সরিয়ে নিয়ে গণতান্ত্রিক তৃণমূল শেষ। প্রতারণার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা শুরু করুক বিচার ব্যবস্থা। আজ শুরু ট্রেলার দেখালাম, আস্তে আস্তে সিনেমা দেখাব। যিনি ব্রেকফাস্টের কথা বলছিলেন, মানুষ এবার লাঞ্চের থালা কেড়ে নেবেন। মুখ্যমন্ত্রী থেকে ঋতব্রত, অরূপ রায়, সবার বিরুদ্ধে মামলা করা উচিত। যাঁরা মিথ্যা মামলা করছেন, সবার বিচার হবে। যাঁরা মিথ্যা মামলা করাচ্ছেন, সেই সব পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ তৃণমূলের পার্টি অফিস সিজ করে দিয়েছে, এত ভয় কেন?”

উল্লেখ্য, অভিষেকের প্রকাশ করা ভিডিও নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর কালনা থানাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, ভিডিও সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখছে সাইবার ক্রাইম বিভাগ। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ভিডিওতে কারচুপি করা হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।