ডিসেম্বরে কমানো হচ্ছে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে উপভোক্তা? নবান্নের আপডেট

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকারের হিট প্রকল্প অন্নপূর্ণা যোজনা। প্রতি মাসে নতুন করে বহু উপভোক্তা জুড়ছেন এই (Annapurna Yojana) প্রকল্পে। ইতিমধ্যেই রাজ্যের প্রায় ১ কোটি ৬৪ লক্ষেরও বেশি মহিলা রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩০০০ টাকা পাচ্ছেন। নভেম্বর মাস প্রায় শেষ। বর্তমানে এই মহিলারা অপেক্ষা করছে ডিসেম্বরে কবে টাকা ঢুকবে তা নিয়ে। এরই মধ্যে চিন্তার বড় খবর অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য।

অন্নপূর্ণা যোজনা নিয়ে চিন্তার খবর | Annapurna Yojana

সম্প্রতি নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে একটি পরিবারের সর্বোচ্চ দু’জন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ, একই পরিবারের তিন বা তার বেশি মহিলা যোগ্য হলেও সকলকে দেওয়া হবে না আর্থিক সহায়তা। সর্বোচ্চ দু’জনের অ্যাকাউন্টেই প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে।

annapurna yojana(88)

মুখ্যমন্ত্রীর কথা মতো, এতদিন একটি পরিবারের চার-পাঁচজন থেকে সাতজন মহিলা পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ভাতা পেয়ে এসেছেন। কিন্তু এবার সেই নিয়ম বদলে সর্বোচ্চ দু’জনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সাথে এটা স্পষ্ট যে এবার একই পরিবারের একাধিক মহিলা এই ভাতা পেয়ে থাকলে নতুন নিয়ম কার্যকর হতে তাঁদের মধ্যে কয়েকজনের ভাতা বন্ধ হবে।

আরও পড়ুন: জল্পনার মাঝেই রাজ্যে ৫ম, ৬ষ্ঠ বেতন কমিশনের অধীনে DA,DR বাড়াচ্ছে সরকার, কবে থেকে লাগু?

কিন্তু পরিবারের দু’জনের বেশি মহিলা এই ভাতা পেলে কোন দু’জনকে বেছে নেওয়া হবে, কাদের নাম বাদ দেওয়া হবে সেই সংক্রান্ত কোনো স্পষ্ট আপডেট নেই। সরকার তরফেও নির্দেশিকা জারি করা হয়নি এখনও পর্যন্ত। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, এক্ষেত্রে ফের একবার অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে যাচাই বা ভেরিফিকেশন করা হতে পারে। যদিও এ জল্পনা মাত্র।

এদিকে সোমবার মুখ্যমন্ত্রী সুখবর দিয়ে জানিয়েছেন ফের শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনার আবেদন। তবে তার জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই নতুন করে শুরু হবে আবেদন। জানুয়ারি মাস থেকে মহিলারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন একমাত্র ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে করতে পারবেন মহিলারা।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘আপাতত এই প্রকল্পে নতুন আবেদন গ্রহণ বন্ধ রয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে ফের নতুন করে আবেদন জমা নেওয়া হবে। যাঁরা এখনও আবেদন করতে পারেননি, তাঁরা ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে আবেদন করে নিতে পারবেন।’