ফোন হারালে প্যানিক নয়, আধার থেকে UPI, আগেই নিশ্চিত করুন ‘এই’ বিষয়গুলি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মোবাইল ফোন এখন মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। যে কোনও প্রয়োজনেই দরকার পড়ে মোবাইল। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত মোবাইল ফোনই মানুষের চিরস্থায়ী। এমন জরুরি জিনিস (Aadhaar) হঠাৎ হারিয়ে গেলে চিন্তা আর বিপদের শেষ থাকে না। কারণ বর্তমানে মানুষের জীবনের অধিকাংশ গুরুত্বপূর্ণ তথ্যই রয়েছে মোবাইলের অন্দরে।

মোবাইল হারালে ব্লক করতে হবে আধার (Aadhaar)?

টাকা লেনদেনের ইউপিআই অ্যাপ, ইমেল, আধার লিঙ্ক যুক্ত পরিষেবা সবটাই রয়েছে মোবাইল ফোনে। এমতাবস্থায় যদি কখনও মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তবে সর্বপ্রথমে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত? ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কার্ডের পাশাপাশি আর কী কী বিষয়ে সতর্ক হতে হবে?

Aadhaar and upi lock in mobile phone is lost

কী কী পদক্ষেপ নেবেন: যদি টের পান যে আপনার মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছে বা চুরি হয়ে গিয়েছে, প্যানিক না করেই আগেই পরপর কয়েকটি কাজ করুন। প্রথমেই মোবাইল অপারেটরকে ফোন করে বা অন্য কোনও ডিভাইস থেকে সিম কার্ড ব্লক করুন। এতে ইউপিআই যাচাইকরণ বার্তা, ওটিপি, ব্যাঙ্কের অ্যালার্ট আসা বন্ধ হয়ে যাবে। এটি প্রথম পদক্ষেপ। এরপর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ‘Find My Device’ এবং আইফোনের ক্ষেত্রে ‘Find My iPhone’ ব্যবহার করে ফোন লক করুন। ফোনের লোকেশন সন্দেহজনক লাগলে বা ফোনের কাছে পৌঁছানো সম্ভব না হলে দূর থেকে ফোনের সমস্ত ডেটা মুছে দিন।

আরও পড়ুন : ডাল একেবারে পাতলা জল, ২ মিনিটে ঘন করবেন কীভাবে? জেনে রাখুন ট্রিকস

ব্লক করুন আধার: এরপর ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করে সাময়িক ভাবে ইউপিআই ব্লক করুন। ব্যাঙ্কে ইমেলও করে রাখুন, রাতে লিখিত রেকর্ড (Aadhaar) থাকে। একাধিক পেমেন্ট অ্যাপ থাকলে অন্য কোনও ডিভাইস থেকে প্রতিটি অ্যাপে লগইন করে অ্যাক্সেস প্রত্যাহার করুন। ফোন হারিয়ে যাওয়ার বিষয়টি প্রাথমিক ভাবে ব্যাঙ্ককে জানান। মোবাইল ব্যাঙ্কিং বন্ধের পাশাপাশি লেনদেনের সীমা পুনরায় নির্ধারণ করতে অনুরোধ করুন। ভুলে যাবেন না ইমেল। পাসওয়ার্ড রিসেট করে অন্য কোনও ডিভাইস থেকে টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন।

আরও পড়ুন : বরাহনগর থেকে ব্যারাকপুর, মেট্রোর পিঙ্ক লাইনের কাজে গ্রিন সিগন্যাল, কটা স্টেশন থাকবে?

এবার UIDAI পোর্টালে লগইন করে আধারের বায়োমেট্রিক লক করুন। সাম্প্রতিক অথেনটিকেশন হিস্ট্রিও চেক করে রাখুন। প্যানের অপব্যবহার রুখতে ক্রেডিট ব্যুরোগুলিতে নজরদারি বা অ্যালার্ট চালু করুন। অভিযোগ দায়ের করুন পুলিশের কাছেও। ফোন নম্বর, IMEI এবং ফোন হারানোর সময় উল্লেখ করে এফআইআর বা অনলাইনে অভিযোগ দায়ের করুন। নতুন সিম পাওয়ার পর সমস্ত ব্যাঙ্কিং, ইউপিআই এবং ইমেলের পাসওয়ার্ড ফের বদল করুন।