বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম।
আধার কার্ড হারালে আর দুশ্চিন্তা নয় সহজ উপায়ে ফিরবে পরিচয়পত্র (Aadhaar Card)
তবে অনেক সময় কোন কারনে আধার কার্ড (Aadhaar Card) অসাবধানতার কারণে হারিয়ে গেলে পড়তে হয় চরম বিপাকে। কারণ এই কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে না দেখা যায় বহু ক্ষেত্রে। তাই মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলে অনলাইনে ওটিপি পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। যার ফলে সাধারণ পদ্ধতিতে আধার কার্ড ডাউনলোড করা যায় না।

আরও পড়ুন: অবশেষে জল্পনার অবসান হতে চলেছে! রাজ্য জয়েন্ট নিয়ে কী জানালেন বোর্ডের নতুন চেয়ারম্যান জানুন
তবে এবার আর ভয় পাওয়ার কোন কারণ নেই। আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক না থাকলেও আপনি খুব সহজ পদ্ধতিতে হারানো আধার কার্ড পুনরুদ্ধার করতে পারবেন। কিভাবে সেটি করবেন অফলাইন পদ্ধতিতে তা আজকের প্রতিবেদনে জানানো হল।
এনরোলমেন্ট সেন্টারে যোগাযোগ ও বায়োমেট্রিক যাচাই: সবার প্রথমে আপনার মোবাইল নম্বর এর সাথে যদি আধার কার্ডের লিংক না করা থাকে তাহলে আপনাকে সরাসরি আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। সেখানে আধার কার্ড ফিরে পাওয়া সবথেকে নির্ভরযোগ্য উপায়। ওখানে গিয়ে আপনাকে নতুন কার্ডের জন্য আবেদন পত্র দিতে হবে। যেহেতু ওটিপি আসার কোন সুযোগ নেই, তাই আপনার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হবে আরও একবার। তবে এই প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হবে যে আপনি প্রকৃত কার্ডের অধিকারী।
এনরোলমেন্ট আইডি থাকলে কি করবেন?
অনেকের কাছে এনরোলমেন্টের আইডি সংরক্ষিত থাকে না। সে ক্ষেত্রেও দুশ্চিন্তার কোন কারণ নেই। আপনি এনরোলমেন্ট আইডি ছাড়াও আধার কার্ড রিইস্যু করাতে পারেন। এর জন্য আপনাকে আধার সেন্টারে গিয়ে আপনার নাম, ঠিকানা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্যগুলি সঠিকভাবে দিতে হবে। এরপর বায়োমেট্রিক তত্ত্বের সঙ্গে সেই ডিটেলস গুলোকে মিলিয়ে দেখা হবে। তথ্য সঠিক প্রমাণ হলে আপনার কার্ড ইস্যু করার জন্য প্রক্রিয়া শুরু হবে।
পাশাপাশি এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনাকে সামান্য কিছু টাকা দিতে হবে। বর্তমানে এই পরিষেবার জন্য সাধারণত ৩০ টাকা করে ধার্য করা হয়েছে। আবেদন প্রক্রিয়া ও ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হওয়ার কয়েক দিনের মধ্যেই আপনার দেওয়া ঘরের নতুন আধার কার্ড পৌঁছে যাবে। অর্থাৎ কোনো কারণে যদি আধার কার্ড হারিয়ে যায় তাহলে দুশ্চিন্তা না করে এই পদ্ধতির মেনে নতুন ভাবে আবার আধার কার্ড পেয়ে যান (Aadhaar Card)।












