আপনার আধার কার্ডের নির্দিষ্ট মেয়াদ রয়েছে? কতদিন ব্যবহার করতে পারবেন এই নথি জানুন

Published on:

Published on:

Aadhaar Card learn the actual rules regarding the validity period

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের সকল নাগরিকদের জন্য আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। ব্যাঙ্ক থেকে শুরু করে গ্যাস কানেকশন সবকিছুর জন্যই এই কার্ডটি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি সরকারি যোজনার যে কোন সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড আপনাকে রাখতেই হবে। তবে বর্তমান সময়ে একাধিক ক্ষেত্রে আধার নম্বর প্রয়োজন হয়। অনেক সময় আধার নম্বর প্রায় ১০-১২ বছর আগে বানিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আধার কার্ডের কি কোন এক্সপায়ারির ডেট রয়েছে কিনা। আজকের প্রতিবেদনা রইল সেই বিষয়ে তথ্য।

আধারের মেয়াদ নিয়ে জানুন আসল নিয়ম (Aadhaar Card)

উত্তর হল সাধারণভাবে আধার কার্ডের কোন বৈধতার তারিখ থাকে না। একবার আধার নম্বর তৈরি হয়ে গেলে সেটি সাধারণভাবে আজীবন বৈধ থাকে। তবে আধার কার্ডের থাকা তথ্যের প্রয়োজন অনুযায়ী আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ (Aadhaar Card)।

ইউআইডিএআই এর নিয়ম অনুযায়ী, প্রাপ্তবয়স্ক ব্যক্তির আধার নম্বর কোন নির্দিষ্ট মেয়াদ থাকেনা। অর্থাৎ আধার কার্ড তৈরি করার কয়েক বছর কেটে গেল সেটি বাতিল হয়ে যায় না। কার্ডে আলাদা করে কোন বৈধতার তারিখ দেওয়া থাকে না। তবে আধার কার্ড হোল্ডারকে নিজের বায়োমেট্রিক বা আইরিস ডিটেল নিয়মিত আপডেট করতে হবে।

Aadhaar Card learn the actual rules regarding the validity period

আরও পড়ুন: দীপাবলিতে বিষাদের সুর, বাবাকে হারালেন সোহম চক্রবর্তী

তবে বাচ্চার আধার কার্ডের ক্ষেত্রে এই নিয়ম অবশ্য আলাদা। পাঁচ বছরের কম বয়সের বাচ্চার আধার ও পাঁচ বছর থেকে ১৫ বছর বয়সের মধ্যে করা আধারের নির্দিষ্ট বয়সে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করা একান্ত প্রয়োজন। এই আপডেট করা না থাকলে আধার ব্যবহার সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে।

অপরদিকে প্রাপ্তবয়স্ক কোন ব্যক্তির ঠিকানা বা মোবাইল নম্বর বদল করে সেটি আধারে আপডেট করা অবশ্যই বাধ্যতামূলক (Aadhaar Card)। না হলে সমস্যা সৃষ্টি হতে পারে। তারই সঙ্গে আধার নম্বর সাধারণ আজীবন বৈধ হলেও আধারে থাকা তথ্য সঠিক এবং আপডেট রাখা জরুরি।