আধার আপডেট বা সংশোধনে আর ঝামেলা নয়, জেনে নিন স্টেপ বাই স্টেপ সমাধান

Published on:

Published on:

Aadhaar Card regarding the latest urgent update
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্রতিটি ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড (Aadhaar Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এর ওপ র নির্ভর করে প্রত্যেকটি ভারতীয় নাগরিকত্ব। পাশাপাশি আধার কার্ডে তথ্যের অসুবিধা থাকলে নানান রকম সরকারি কাজ আটকে যায়। এবার সেই অসুবিধা গুলো ঠিক করতে গেলে আপনাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। কিন্তু এখন থেকে আর নাগরিকদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে এইসব অসুবিধার কাজগুলো করাতে হবে না। কারণ অনলাইনের মাধ্যমেই আপনি অনায়াসে এই কাজগুলো সহজেই করতে পারবেন। পাশাপাশি দেখে নিতে পারবেন কার্ডে আপনার তথ্যে কোন গন্ডগোল আছে কিনা।

আধার নিয়ে জরুরি আপডেট জেনে নিন (Aadhaar Card)

ইউআইডিএআই (UIDAI) সম্প্রতি নতুন আধার অ্যাপ লঞ্চ করেছে। এতে আধার আপডেট করা আরও সহজ হয়ে গিয়েছে। আধার কার্ডে নিজের মোবাইল নম্বর আপডেট করবেন কী করে? তা নিয়ে প্রশ্ন অনেকেরই থাকে। আর এই সমস্যার সমাধান করতে ইতিমধ্যে এই নতুন অ্যাপের নামও জানিয়ে দিয়েছে ইউআইডিএআই (Aadhaar Card)।

 Aadhaar Card regarding the latest urgent update

আরও পড়ুন: ৩ ঘণ্টারও কমে বারাণসী থেকে শিলিগুড়ি, বাস্তবের পথে বুলেট ট্রেনের স্বপ্ন

তবে কোথা থেকে কিভাবে ডাউনলোড করতে হবে এটি? তা স্পষ্ট ভাবে আজকে প্রতিবেদনের জানানো হল। বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তবে যদিও এই পোস্টটার কমেন্ট বক্সে যান তাহলে দেখতে পাবেন গ্রাহকদের করা প্রত্যেকটি প্রশ্নের রিপ্লাই দিয়েছেন UIDAI।

এক্স হ্যান্ডেলের প্রশ্ন-উত্তর

দেখা যাচ্ছে, কমেন্ট বক্সে একেক জন একেক রকম সমস্যা তুলে ধরছেন। অমিত সাহু নামে এক ব্যক্তি লিখেছেন,”অনুগ্রহ করে অ্যাপের মাধ্যমেই নতুন মোবাইল নম্বর লিঙ্ক করার সুবিধা দিন। নিরাপত্তার কারণে চাইলে এতে তিন থেকে চারটি নিরাপত্তার স্তরও রাখা যেতে পারে। কারণ গ্রামের মানুষদের এই মোবাইল নম্বর সংক্রান্ত ছোট্ট সমস্যার জন্য ভীষণ ভোগান্তির শিকার হতে হয়। সামান্য একটি নম্বর আপডেট করানোর জন্য তাঁদের নানা জায়গায় ঘুরতে হয়।”

X Handle Post

আবেদনের উত্তরে UIDAI জানিয়েছে, “মনে রাখবেন, যদি আপনি প্রথমবারের জন্য আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করতে চান, অথবা আপনার আধারের সঙ্গে কোনও মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, তাহলে এই পরিষেবা শুধুমাত্র নিকটবর্তী আধার কেন্দ্রেই উপলব্ধ। সেক্ষেত্রে আপনাকে আপনার কাছাকাছি আধার কেন্দ্রে গিয়ে এই পরিষেবা নিতে হবে।”

আরেকজন প্রশ্ন করেছেন, “আমি একবার গুজরাটে আমার আধার কার্ড সংশোধন করিয়েছিলাম। তারপর থেকে আধার কার্ডটা অর্ধেক গুজরাটি আর অর্ধেক হিন্দি হয়ে গিয়েছে। আমার নাম ও ঠিকানা গুজরাটিতে দেখাচ্ছে, আর বাকি সব হিন্দিতে আছে। সবকিছু পুরোপুরি হিন্দিতে কীভাবে করা যাবে? দয়া করে সাহায্য করুন।” রিপ্লাইয়ে UIDAI জানিয়েছে, স্থানীয় ভাষা পরিবর্তনের জন্য আধার কেন্দ্রে যেতে হবে। কমেন্টে যে সমস্যাগুলো উঠে এসেছে, তা আপনার সঙ্গেও হয়তো মিলে যেতে পারে। যার উত্তরও আপনি হয়তো পেয়ে যাবেন।

X Handle Post 2

প্রসঙ্গত নতুন এই অ্যাপের ঘোষণা করার পর এম আধার অ্যাপ শীঘ্রই বন্ধ হয়ে যাবে। তবে এখন এই নতুন অ্যাপ ডাউনলোড করুন আর দ্রুত অ্যাক্সেস করে নিজেই বাড়িতে বসে সকল সমস্যার সমাধান সহজেই করুন (Aadhaar Card)।