স্মার্টফোনে আধার অ্যাপ কি বাধ্যতামূলক হতে চলেছে? বড় আপডেট দিল UIDAI

Published on:

Published on:

Aadhaar Card UIDAI issues final clarification on whether the aadhaar App Will become mandatory
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেশে আধার কার্ড এখন আরও আধুনিক ও নিরাপদ রূপে হাজির। UIDAI নতুন আধার অ্যাপ (Aadhaar App) চালু করেছে, যা আগের তুলনায় অনেক বেশি সহজ, সুরক্ষিত এবং সম্পূর্ণ পেপারলেস। এই নতুন অ্যাপের মাধ্যমে আধার-সংক্রান্ত প্রায় সব পরিষেবা এখন মোবাইল থেকেই ব্যবহার করা যাবে—যেখানেই থাকুন না কেন, যেকোনও সময়।

আধার অ্যাপ বাধ্যতামূলক হবে কি না, চূড়ান্ত বার্তা দিল UIDAI (Aadhaar Card)

ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Card)। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। এমনকি আপনি যদি কাজের সূত্রে বাইরে থাকেন, তখনও আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে হয়। তা না হলে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে। তাই, এই বিষয়টি মাথায় রেখে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার আপডেট সংক্রান্ত কিছু নতুন নিয়ম জারি করেছে, যা জানা প্রত্যেক আধারধারীর জন্য জরুরি।

Aadhaar Card UIDAI issues final clarification on whether the aadhaar App Will become mandatory

আরও পড়ুন: পোশাক বিধিতে পরিবর্তন, টিপ-তিলকে আর নিষেধ নেই—নতুন বার্তা লেন্সকার্টের

সম্প্রতি স্মার্টফোনে আধার অ্যাপ বাধ্যতামূলক করার প্রস্তাবের ক্রমাগত বিরোধিতার মুখোমুখি হওয়ার পর এবার সরকারের তরফ থেকে এই প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। যেখানে স্মার্টফোনের কোম্পানিগুলো আর আধার অ্যাপ প্রি ইনস্টল করার প্রয়োজন পড়বে না। সেখানে কর্তৃপক্ষ অ্যাপেল, স্যামসাং এবং অন্যান্য স্মার্টফোন সংস্থাগুলি যাতে তাদের ফোনে আধার অ্যাপ প্রি-ইনস্টল করে, সেই প্রস্তাব দিয়েছিল ইউআইডিএআই। তবে এই পদক্ষেপের বিরোধিতা করেছিল এই বড় স্মার্টফোন সংস্থাগুলি। তারপরই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

যেখানে গত মাসে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আঁধার পরিচালনাকারী সরকারি সংস্থা ইউ আই ডি এ আই জানুয়ারিতে তথ্যপ্রযুক্তি মন্ত্রককে বলেছিল, অ্যাপল, গুগল এবং অন্যান্য বড় স্মার্টফোন সংস্থার ফোনে আধার অ্যাপ প্রি-ইনস্টল বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনা করা হোক। প্রসঙ্গত, আধার একটি ১২ সংখ্যার অনন্য পরিচয় নম্বর যা কোনও ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস স্ক্যানের সাথে সংযুক্ত। প্রায় ১৩৪ কোটি ভারতীয়ের কাছে রয়েছে আধার।

তবে শুক্রবার রয়টার্সকে দাওয়া এক বিবৃতিতে ইউ আই ডি এ আই জানিয়েছে, স্মার্টফোনের আধার অ্যাপ বাধ্যতামূলক করার প্রস্তাব পর্যালোচনা করছে ভারতে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। তারা স্মার্ট ফোনে আধার অ্যাপ আগের থেকে ইন্সটল করা বাধ্যতামূলক। তবে বিবৃতিতে এই সিদ্ধান্তের কোন কারণ জানানো হয়নি।

এছাড়াও, ইউআইডিএআই-এর বক্তব্য ছিল, মোবাইলে আধার আগে থেকে ইনস্টল করার মূল উদ্দেশ্য আসলে দেশের সাধারণ মানুষের জন্য আধারের ব্যবহার সহজ করা। এরই সঙ্গে সরকারের যুক্তি, দেশের অনেক মানুষের কাছেই স্মার্টফোন থাকলেও অনেকে তা সঠিক ভাবে ব্যবহার করতে পারেন না। সেই কারণেই অনেকেই এই অ্যাপ নতুন করে ইনস্টল করতে পারে না। সেই কারণেই এই অ্যাপ যদি আগে থেকে ফোন থাকে, তাহলে পড়ে আর তা ইনস্টল করতে হয় না (Aadhaar Card)।