মাত্র দুই বছর খেলেই রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন অভিষেক শর্মা! ভারতকে এনে দিলেন সহজ জয়

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতের জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বিধ্বংসী ওপেনারের নাম জিজ্ঞেস করা হলে বেশিরভাগ মানুষ অভিষেক শর্মারই (Abhishek Sharma) নাম নেবেন। আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afghanistan) প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিজের সেই যোগ্যতার আরও একবার প্রমাণ দিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা বাঁ-হাতি ওপেনার। তার ব্যাটিং তান্ডবে এদিন কার্যত ছত্রভঙ্গ হয়ে গেলো আফগান বোলিং। সেইসঙ্গে রোহিত শর্মার (Rohit Sharma) রেকর্ডও ছুঁয়ে ফেললেন তিনি।

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের সামনে বিশেষ সুবিধা করতে পারেনি আফগানিস্থান। তারকা আফগান অলরাউন্ডার আজমতউল্লা ওমরজাইয়ের ব্যাটে ভর করে স্কোরবোর্ডে ১৫৬ রান তুলেছিল তারা। চারটি চার ও চারটি ছক্কা সহযোগে ওমরজাই মোট ৪৪ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। কিন্তু তারপর আরম্ভ হয় অভিষেকের ধ্বংসলীলা।

ফের একবার ভারতীয় দলে সুযোগ পাওয়া সঞ্জু স্যামসন ১০ রানের ব্যক্তিগত স্কোরে ড্রেসিংরুমে ফিরলেও অভিষেক ছিলেন নিজের পরিচিত বিধ্বংসী মেজাজে। ২২ বলে সম্পূৰ্ণ করেন হাফসেঞ্চুরি। ৩২ বলে ৭টি চার ও ৭টি ছক্কা সহযোগে তিনি মোট ৮২ রান করেন। প্রথম ৬-৭ ওভারেই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়েছিলেন এই তারকা ওপেনার। মাত্র ৮২ বলে ভারত প্রয়োজনীয় রান তুলে জয় পেয়ে যায়।

আরও পড়ুন: ভারতীয় দলে ফেরালেও এই তারকার ক্ষমতা ছেঁটে ফেলছে BCCI! দেখা যাবে এক নতুন অবতারে

এদিন ভারতের কিংবদন্তি অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মার রেকর্ড ভেঙেছেন অভিষেক। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে প্রথম ওভারগুলিতে সবচেয়ে বেশি ছক্কা মারা ভারতীয় তারকার নাম ছিল রোহিত। ১৫৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ইনিংসের প্রথম ওভারে মোট ১২টি ছক্কা মেরেছিলেন রোহিত। কিন্তু কেবল ৫৬ ইনিংস খেলেই এদিন রোহিতের সেই ইনিংসের শুরুর ওভারে ১২ ছক্কার রেকর্ড ছুঁয়ে ফেলেছেন অভিষেক।

আরও পড়ুন: বড় রেকর্ড যশপ্রীত বুমরার! ভারতের জয়ের দিন তৃতীয় ভারতীয় হিসেবে গড়লেন এই বিশেষ রেকর্ড

অভিষেক শর্মা এদিন ম্যাচের সেরার পুরস্কারও নিজের ঝুলিতে ঢুকিয়েছেন। চলতি বছরে এটি ছিল তার দ্বিতীয় ম্যাচের সেরার পুরস্কার। গত আড়াই বছরে ভারতের জার্সিতে নিয়মিত হয়ে এখনই মোট ৬টি ম্যাচের সেরার পুরস্কার জেতার রেকর্ড গড়েছেন তিনি। আসন্ন বেশ কয়েকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে তাকে তান্ডব করতে দেখা যাবে বলে বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের।