বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এ ৩১ তম ম্যাচে মুখোমুখি হয়েছে হায়দরাবাদ এবং দিল্লি। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে হায়দরাবাদের তারকা খেলোয়াড় অভিষেক শর্মা (Abhishek Sharma) একটি অসাধারণ সেঞ্চুরি করেছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি মাত্র ৪৭ বলে সেঞ্চুরিতে করেন। নীতীশ রানার বলে ছক্কা মেরে অভিষেক শর্মা তাঁর সেঞ্চুরিটি পূর্ণ করেন। অভিষেক শর্মা তাঁর এই অনবদ্য ইনিংসে ৯ টি ছক্কা ও ৭ টি চার মেরে নিজের দ্বিতীয় IPL সেঞ্চুরি করেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই সেঞ্চুরির মাধ্যমে তিনি বিরাট কোহলির রেকর্ডের সমকক্ষ হলেন।
অভিষেক শর্মা (Abhishek Sharma) বিরাট কোহলির রেকর্ড ছুঁয়ে ফেললেন:
হায়দরাবাদে সেঞ্চুরি করে অভিষেক শর্মা বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করেছেন। এটি অভিষেকের নবম T20 সেঞ্চুরি হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, T20 ক্রিকেটে বিরাটেরও ৯ টি সেঞ্চুরি রয়েছে। এর ফলে অভিষেক T20 ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার হিসেবেও বিবেচিত হচ্ছেন।
View this post on Instagram
এদিকে, অভিষেক মাত্র ১৮৪ ইনিংসে ৯ টি T20 সেঞ্চুরি করেছেন। যেখানে বিরাট মোট ৪০৯ টি ইনিংস খেলেছেন। অর্থাৎ, এই পরিসংখ্যানে কোহলির চেয়ে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন অভিষেক। উল্লেখ্য যে, অভিষেক শর্মা IPL-এ হায়দরাবাদের হয়ে তাঁর দ্বিতীয় সেঞ্চুরিটি করেছেন। ওই ২ টি সেঞ্চুরিই তিনি করেন রাজীব গান্ধী স্টেডিয়ামে। এর আগে গত বছর তিনি পাঞ্জাবের বিরুদ্ধে মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে বাদ পড়বেন টিম ইন্ডিয়ার এই খেলোয়াড়রা? কী ভাবছে BCCI?
অভিষেক শর্মার সেঞ্চুরি: জানিয়ে রাখি যে, অভিষেক শর্মা একেবারে প্রথম বল থেকেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন। তিনি ট্র্যাভিস হেডের সঙ্গে ৫৩ বলে ৯৭ রান যোগ করেন। এরপর তিনি ঈশান কিষাণের সঙ্গে একটি হাফ-সেঞ্চুরির জুটি গড়েন। অভিষেক প্রথম ২৫ বলে হাফ-সেঞ্চুরি করলেও পরের ২২ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি দিল্লি ক্যাপিটালসের স্পিনারদের বিরুদ্ধে রীতিমতো ঝড় তোলেন। অভিষেক নীতীশ রানার বলে ৫ টি ছক্কা হাঁকান।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহেও হরমুজ অতিক্রম করেছে কতগুলি ভারতীয় জাহাজ? জানাল সরকার
দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে ২ বার জীবন ফিরে পান অভিষেক: ম্যাচের নবম ওভারে কেএল রাহুল তাঁকে রান আউট করার সুযোগ হাতছাড়া করেন। অন্যদিকে অভিষেক যখন ৮৬ রানে ব্যাট করছিলেন তখন নীতীশ রানা একটি সহজ ক্যাচ ফেলে দেন। অভিষেক এই ২ টি ভুলের সুযোগ নিয়ে দিল্লির বোলারদের ঘুম উড়িয়ে দেন।












