বকেয়া DA নিয়ে ফের দায়ের মামলা! গ্রান্ট ইন এইড কর্মচারীদের অভিযোগ শুনবেন জাস্টিস অমৃতা সিনহা

Published on:

Published on:

dearness allowance(274)
Follow

বাংলাহান্ট ডেস্ক: বকেয়া ডিএ (DA) ইস্যুতে বিতর্ক তুঙ্গে। সুপ্রিম নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটানো শুরু হলেও এখনও বঞ্চিত রয়েছেন গ্রান্ট ইন এইড কর্মচারীরা। অভিযোগ এমনটাই। এই ইসুতেই এবার ফের একবার মামলা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি মিলেছে।

বকেয়া ডিএ নিয়ে আদালতে ফের মামলা | Dearness Allowance

অভিযোগ, রাজ্য সরকারি সহায়তা প্রাপ্ত বা সরকার পোষিত স্কুলসহ অন্য প্রতিষ্ঠানের কর্মচারীদের অর্থাৎ গ্রান্ট ইন এইড কর্মচারীদের, এখনও রোপা রুল (২০০৯) অনুয়ায়ী ডিএ দেওয়া হচ্ছে না। এই নিয়ে রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়ের করেছে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন বা এবিটিএ।

মামলাকারী সংগঠনের দাবি, নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ দিতে শুরু করেছে। সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। মহার্ঘ ভাতা কারা কীভাবে পাবে, সে সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে করেছে রাজ্যের অর্থদপ্তর। কিন্তু রাজ্য সরকারি সহায়তা প্রাপ্ত স্কুলগুলির শিক্ষক, শিক্ষাকর্মীদের ডিএ সংক্রান্ত কোনও আপডেট এখনও নেই।

তাদের মহার্ঘ ভাতা কবে, কীভাবে মেটানো হবে, এখনও কেন পাচ্ছেন না? সেই সংক্রান্ত কোনও স্পষ্ট তথ্য সামনে আনেনি সরকার। এই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের করেছে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন। শীঘ্রই মামলাটি শুনানির জন্য উঠতে পারে বলে জানা যাচ্ছে।

Dearness Allowance(270)

আরও পড়ুন: নিম্নচাপের জেরে আজও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? লেটেস্ট আপডেট জানুন

এদিকে সমাজমাধ্যমে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ১৪ অগাস্ট Grant-in-aid নিয়ে Addl. Chief Secretary Finance এর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। তিনি বলেছেন তাদেরকেও সরকার বকেয়া দেওয়ার উদ্যোগ নিয়েছেন। 998-F p2 dt.13/03/26 এই অর্ডার মোতাবেক তাদেরকেও বকেয়া দেওয়া হবে। এরই মধ্যে বকেয়া ডিএ ইস্যুতে ফের জল গড়াল কলকাতা হাইকোর্টে।