বাংলা হান্ট ডেস্কঃ একজন মুখ্যমন্ত্রীর কত সম্পত্তি থাকতে পারে? কোটি কোটি টাকার মালিক হওয়াটাই কি স্বাভাবিক? সম্প্রতি মুখ্যমন্ত্রীদের সম্পত্তির হিসাব প্রকাশ করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)। সেই তালিকায় উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। দেশের সবচেয়ে কম সম্পত্তির মুখ্যমন্ত্রীদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানেন ঠিক কত টাকার সম্পত্তি রয়েছে শুভেন্দুর?
কত সম্পত্তির মালিক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?
এডিআরের প্রকাশ করা তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে কম সম্পত্তির মুখ্যমন্ত্রীদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ ২৪ হাজার ৪৩০ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রিপোর্ট অনুযায়ী, তাঁর অস্থাবর সম্পত্তি ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা এবং স্থাবর সম্পত্তি ৬১ লক্ষ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৫ লক্ষ ৮৭ হাজার ৬০০ টাকা। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৬ লক্ষ ৫৬ হাজার ৬৬৬ টাকা।
অন্যদিকে, সবচেয়ে বেশি সম্পত্তির মুখ্যমন্ত্রীদের তালিকায় প্রথমে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার। এডিআরের তথ্য অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১,৪১৩ কোটিরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯৩১ কোটি টাকা।
তালিকায় পরের দিকেই রয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়-এর নাম। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬৪৮ কোটি টাকা বলে জানানো হয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু-র মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা। ধনী মুখ্যমন্ত্রীদের তালিকাতেও তাঁর নামও রয়েছে।

আরও পড়ুনঃ বড় স্বস্তি! চালু হল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা, কারা পাবেন আর কারা বাদ?
মুখ্যমন্ত্রীদের নির্বাচনী হলফনামা ও ঘোষিত সম্পত্তির তথ্যের ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি করেছে এডিআর। সেই হিসাবেই দেশের সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি সম্পত্তির মুখ্যমন্ত্রীদের তালিকা প্রকাশ্যে এসেছে। শুভেন্দু অধিকারীর নাম (Suvendu Adhikari) সেখানে দেশের অন্যতম কম সম্পত্তির মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে।













