Adani Enterprise-GMR Airport, এই ৫ স্টকে মিলতে পারে মোটা রিটার্ন : সুমিত বগাডিয়া

Published on:

Published on:

Stocks to Buy Recommendations by Sumit Bagadia
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জুলাই মাসের প্রথমদিনে অল্প হলেও উর্ধমুখী ছিল ভারতীয় শেয়ার বাজার (Indian Share Market)। গতকাল অর্থাৎ ১লা জুলাই সেনসেক্স ০.৫৮% বা ৪৪৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭৬৯২২.৬৪ পয়েন্টে ক্লোজ হয়েছিল। একইভাবে NIFTY 50 ও ১৪০ পয়েন্ট বেড়ে ২৪০০৫.৮৫ এ থামে। এমতাবস্তায় আজ কোন স্টকগুলি কেনা যাতে পারে (Stocks to Buy)? কি বলছেন মার্কেট এক্সপার্ট সুমিত বাগাডিয়া (Sumit Bagadia)? চলুন দেখে নেওয়া যাক।

সুমিত বাগাডিয়ার আজকের স্টক সাজেশন (Stocks to Buy today by Sumit Bagadia)

১। জিএমআর এয়ারপোর্টস (GMR Airports): আজ সবার প্রথম যে স্টকটিকে সাজেস্ট করেছেন সুমিত বাগাডিয়া সেটি হল জিএমআর এয়ারপোর্টস। এই সারিগুলি ১১৩.৫০ টাকায় কিনে ১২৪ টাকায় বিক্রির টার্গেট নেওয়া যেতে পারে। তবে অবশ্যই ১০৮ টাকার স্টপ লস রাখা উচিত।

২। সিয়াট লিমিটেড (CEAT Limited): আজকের স্টক সাজেশানের দ্বিতীয় স্টকটি হল সিয়াট লিমিটেড। এই শেয়ারগুলি কেনার ইচ্ছা থাকলে ৩৬৩৫ টাকায় কিনে ৪০০০ টাকায় বিক্রির টার্গেট রাখা যেতে পারে। তবে এক্ষেত্রেও ৩৪৫০ টাকায় স্টপ লস রাখা উচিত।

আরও পড়ুনঃ ফিরছে ৭৫০০ শ্রমিকের রোজগার, মাত্র ১০ দিনে ১৮ জুটমিল খোলার পথে শ্রমমন্ত্রী অর্জুন সিং

৩। আদানি এন্টারপ্রাইজ (Adani Enterprise): দিনের তৃতীয় স্টকটি হল আদানি এন্টারপ্রাইজ যার এন্ট্রি প্রাইজ ৩১৪৪ টাকা ও বিক্রির টার্গেট ৩৪২৫ টাকা জানানো হয়েছে। এছাড়া ৩০০০ এ স্টপ লস রাখার জন্যও জানানো হয়েছে।

৪। অ্যাকমে সোলার হোল্ডিংস (ACME Solar Holdings): আরও একটি ভালো স্টক, যেটা দেখতে পারেন সেটা হল অ্যাকমে সোলার হোল্ডিংস। যদি এটি নিতে চান তাহলে এন্ট্রি প্রাইজ ৩৯১ টাকা, বিক্রির টার্গেট ৪৩০ টাকা ও স্টপ লস ৩৭০ টাকা জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ‘পরিস্থিতি খুব খারাপ’, বাস-ট্রাম থেকে টোটো পরিবহন ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর 

৫। কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (Krishna Institute of Medical Science): আজকের সুমিত বাগড়িয়ার সাজেশনের তালিকার শেষ স্টকটি হল কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। যেটা ৮৩১ টাকায় কিনতে ও ৯০৭ টাকায় বিক্রির টার্গেট নিতে পারেন। তবে এক্ষেত্রেও ৭৯০ টাকায় স্টপ লস রাখা উচিত।

বিঃ দ্রঃ উপরিউক্ত সমস্ত শেয়ার সংক্রান্ত তথ্য ও মতামত সম্পূর্ণরূপে শেয়ার বাজার বিশেষজ্ঞ ও ব্রেকিং সংস্থারগুলির নিজস্ব। এই প্রতিবেদনে কোনো প্রকার বিনিয়োগের পরামর্শ প্রদান করা হয়নি। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সম্পন্ন। তাই বিনিয়োগের আগে অবশ্যই স্বীকৃত বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই সিদ্ধান্ত নিন। প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলয় উদ্দেশ্যে প্রকাশিত।