বাংলা হান্ট ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পলাবদলের পর থেকেই রাজ্য জুড়ে উঠেছে গেরুয়া ঝড়। এমনকি রাজ্যের প্রশাসনিক দপ্তর গুলিতেও ধীরে ধীরে লাগতে শুরু করেছে গেরুয়া রঙের ছোঁয়া। রাজ্যের শাসনভার হাতে নেওয়ার পর প্রথমেই নবান্নকে (Nabanna) গেরুয়া আলোয় মুড়ে ফেলেছিল বিজেপি সরকার (BJP Government)। কিছুদিন আগেই নীল-সাদা নবান্ন ফলকের ওপর লাগানো গেরুয়া প্রলেপ। যদিও ভবনের রঙ এখনও পরিবর্তন করা হয়নি। নবান্নের পর এবার গেরুয়াকরণের পথে রাজ্যের শিক্ষা দপ্তর তথা বিকাশ ভবন (Bikash Bhavan)। ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।
নবান্নের পর বিকাশ ভবনও হচ্ছে গেরুয়া
জানা যাচ্ছে, নবান্নের পর এবার বিকাশভবনেও শোভা পেতে চলেছে গেরুয়া রঙের নাম ফলক। তবে এখনই বিকাশ ভবনের মূল দেওয়ালের রঙ পরিবর্তন করা হচ্ছে না। তবে আপাতত পুরো ভবনের রঙ নীল সাদা থাকলেও খুব তাড়াতাড়ি ধাপে ধাপে ভবনগুলিরও রঙ বদলে ফেলার পরিকল্পনা রয়েছে।
রাজনৈতিক পালাবদলের সাথে সাথেই এবার একে একে রাজ্যের অন্যান্য প্রশাসনিক ভবন গুলিতেও গেরুয়া রঙের ছোঁয়া লাগতে চলেছে। তবে নবান্নের পর বিকাশ ভবন ছিল দ্বিতীয় সরকারি ভবন যেখানে এখন থেকে গেরুয়া রঙের নাম ফলক জ্বলজ্বল করবে।
আরও পড়ুনঃ বিদেশ অতীত! ডায়মন্ড হারবারেই চোখের চিকিৎসা হবে, অভিষেক ব্যানার্জী প্রসঙ্গে জানালেন অগ্নিমিত্রা
প্রসঙ্গত শুধু সরকারি ভবন গুলিই নয় এবার অন্যান্য ক্ষেত্রেও রঙ বদল করতে চলেছে নতুন সরকার। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন রাজ্যের স্কুল পড়ুয়াদের ইউনিফর্মের রঙ বদল করার কথা। প্রাক্তন রাজ্য সরকারের আমলে অর্থ্যাৎ ২০২২ সাল থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পোশাকের রঙ নীল-সাদা করা হয়েছিল। তবে এবার বিজেপি সরকারের হাত ধরে রাজ্যের স্কুলগুলিতে আবার ফিরছে পুরনো ইউনিফর্মের রঙ।
অন্যদিকে রাজ্য পুলিশের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এও থাকছে গেরুয়া ছোঁয়া। জানা যাচ্ছে তাঁদের জন্য এবার গোলাপি ও কমলা রঙের পোশাক তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য তৃণমূল সরকারের আমলে শুধু রাজ্যের প্রসাশনিক ভবন গুলিতেই নয় শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য এমনকি জনসুরক্ষা ক্ষেত্রেও মুড়ে ফেলা হয়েছিল নীল সাদা রঙে। যা এবার বদলে যেতে চলেছে গেরুয়া প্রলেপে।













