বাংলা হান্ট ডেস্ক: টেলিকমিক দুনিয়ায় প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে। এবার সেই প্রতিযোগিতায় বাজারের নতুন চমক আনলো এয়ারটেল (Airtel)। গ্রাহকদের সুবিধার্থে জন্য এবার বাজারে এয়ারটেল (Airtel) এনেছে তাদের নতুন Bharti Airtel প্ল্যান। যেখানে আপনাকে বারবার রিচার্জ করতে হবে না। এখানে এক বছরের জন্য আকর্ষণীয় বিশেষ রিচার্জ প্ল্যান রয়েছে। ২০২৬ সালের মূল্য বৃদ্ধির আগে এই বার্ষিক প্ল্যান গুলি গ্রাহকদের বাজেট বাঁচাতে বড়ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
মূল্যবৃদ্ধির আশঙ্কা, তার আগেই বিশেষ প্ল্যান ঘোষণা Airtel এর (Airtel)
এয়ারটেলের (Airtel) বাৎসরিক প্ল্যানের দাম শুরু হচ্ছে প্রায় ৩,৫৯৯ টাকা থেকে। এখানে একবার রিচার্জ করলেই পুরো এক বছর নিশ্চিন্ত পরিষেবা। পাশাপাশি দৈনিক ডেটা, আনলিমিটেড কলিং, এসএমএস এবং অতিরিক্ত ডিজিটাল সুবিধা। বিশেষ করে যারা সেকেন্ডারি সিম ব্যবহার করেন বা মাঝারি ডেটা প্রয়োজন, তাদের জন্য উপযোগী এই প্যাকগুলি।

আরও পড়ুন: রুই-কাতলায় অরুচি! ভেটকি মাছ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কোর্মা, রেসিপি রইল
তাছাড়াও ৩,৫৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পাবেন ৩৬৫ দিনের ভ্যালিডিটি। প্রতিদিন ২ জিবি করে হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড ৫জি ব্যবহারের সুবিধা রয়েছে। সেই সঙ্গে রয়েছে আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কল এবং প্রতিদিন ১০০টি এসএমএস।
এছাড়াও অতিরিক্ত সুবিধা হিসেবে মিলবে ফ্রি হ্যালো টিউন ও ১২ মাসের Perplexity Pro AI সাবস্ক্রিপশন, যার বাজারমূল্য প্রায় ₹১৭,০০০। অন্যদিকে ৩,৯৯৯ টাকার প্ল্যানে দৈনিক ২.৫ জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হচ্ছে।
এখানেও ৩৬৫ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ এসএমএস সুবিধা থাকছে। বাড়তি আকর্ষণ হিসেবে এক বছরের Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন, হ্যালো টিউন এবং ১২ মাসের Perplexity Pro AI পরিষেবা যুক্ত হয়েছে। অথএব কম বাজেটের ব্যবহারকারীদের জন্যও রয়েছে বিকল্প (Airtel)।












