বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, এক্সপোর্ট সেক্টরে ভারত (India) সুখবর পেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে দেশের মার্চেন্ডাইজ এক্সপোর্ট গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৫.২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এদিকে, আমদানি বেড়ে ৭৩.৪১ বিলিয়ন ডলার হয়েছে। পাশাপাশি, বাণিজ্য ঘাটতি কমেছে। মে মাসে ঘাটতির পরিমাণ ছিল ২৮.২১ বিলিয়ন ডলার। যেখানে এপ্রিল মাসে এই পরিমাণ ছিল ২৮.৩৮ বিলিয়ন ডলার।
রফতানিতে বিপুল বৃদ্ধি ভারতের (India)!
বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছেন যে, মাসিক এক্সপোর্ট গ্রোথের ক্ষেত্রে সর্বোচ্চ মাসগুলির মধ্যে মে মাস অন্যতম ছিল। তিনি ব্যাখ্যা করেন যে, মধ্যপ্রাচ্যের সঙ্কটের কারণে পূর্বে ক্ষতিগ্রস্ত রফতানি এখন পুনরুদ্ধার হচ্ছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরশাহী থেকে শুরু করে সৌদি আরব, জর্ডান এবং ইয়েমেনে রফতানির ক্ষেত্রে উন্নতি দেখা গেছে।

এদিকে, এই পরিসংখ্যান এমন এক সময়ে সামনে এসেছে যখন আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য একটি প্রাথমিক চুক্তির ঘোষণা জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আশা জাগিয়েছে। যা গ্লোবাল সাপ্লাই চেন এবং তেল বাণিজ্যে স্বস্তি আনতে পারে।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় ৩ টি ম্যাচে মাত্র ১ টি ছক্কা! IPL-এ ঝড় তুলে এখন কেন রান পাচ্ছেন না বৈভব? সামনে এল কারণ
রাজেশ আগরওয়াল আরও বলেছেন যে, গত ১২ বছরে ভারতের এক্সপোর্ট বেস প্রায় দ্বিগুণ হয়েছে। অপরদিকে সার্ভিস এক্সপোর্ট প্রায় ৩ গুণ বেড়েছে। সরকার আশা করছে যে, নতুন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) বাস্তবায়নের ফলে রফতানি বৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। সরকার সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের অংশীদারদের সঙ্গে চুক্তির সুবিধাগুলি রফতানিকারীদের কাছে তুলে ধরতে রাজ্যগুলিতে ওয়ার্কশপেরও আয়োজন করবে।
সোনার আমদানি বেড়েছে: জানিয়ে রাখি যে, গত মে মাসে আমদানি ও রফতানি বৃদ্ধির পাশাপাশি সোনার আমদানিও বেড়েছে। এপ্রিল-মে মাসে সোনার আমদানি ৬০ শতাংশ বেড়ে ৯.০৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
















