বাংলা হান্ট ডেস্ক: জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমস ২০২৬-এ পদকের সংখ্যা বাড়ল ভারতের। মূলত, ভারতের ১৮ বছর বয়সি তরুণী স্কোয়াশ খেলোয়াড় অনাহাত সিং (Anahat Singh-Abhay Singh) মহিলাদের সিঙ্গেলস গোল্ড মেডেল ম্যাচে মালয়েশিয়ার খেলোয়াড় শিবসাঙ্গারি সুব্রহ্মণ্যমের কাছে ৪-১১, ৪-১১, ৭-১১ সেটে পরাজিত হয়ে রুপো জিতেছেন। রুপো জিতেছেন অভয় সিং-ও। অনাহাতের ফাইনালে (Asian Games 2026) ওঠার সফর ছিল বেশ আকর্ষণীয়। যেখানে তিনি বিশ্বের একাধিক সেরা খেলোয়াড়কে পরাজিত করলেও সোনা জেতার লড়াইয়ে সফল হতে পারেননি। তবে, তা সত্ত্বেও অনাহাত সিং এশিয়ান গেমসের ইতিহাসে স্কোয়াশের (Squash) সিঙ্গেলস ইভেন্টে রুপো জেতা প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসাবে ইতিহাস গড়তে সক্ষম হন।
এশিয়ান গেমসে স্কোয়াশে রুপো পেলেন অনাহত-অভয় (Anahat Singh-Abhay Singh)!
অনাহাত সিং সরাসরি অলিম্পিকের যোগ্যতা অর্জনের সুযোগ মিস করেছেন: জানিয়ে রাখি যে, এশিয়ান গেমস ২০২৬-এর গোল্ড মেডেল ম্যাচে হেরে যাওয়ায়, ১৮ বছর বয়সী অনাহাত সিং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য সরাসরি স্থান পাওয়ার সুযোগ হারান। এই ১৮ বছর বয়সী খেলোয়াড় মালয়েশিয়ার অভিজ্ঞ খেলোয়াড়ের মুখোমুখি হয়েছিলেন।

জানিয়ে রাখি যে, প্রথম গেমে, শিবসাঙ্গারি শক্তিশালী আক্রমণাত্মক খেলার মাধ্যমে র্যালিগুলি।নিয়ন্ত্রণ করেন এবং অনাহাত ৪-১১ ব্যবধানে হেরে যান। এরপর অনাহাত দ্বিতীয় গেমটিও ৪-১১ ব্যবধানে পরাজিত হন এবং সবশেষে তৃতীয় গেমটি ১১-৭ ব্যবধানে হেরে যান। এর আগে, সেমিফাইনালে অনাহাত দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। তিনি ২ গেম পিছিয়ে থেকেও বিশ্বের ৬ নম্বর খেলোয়াড় সাতোমি ওয়াতানাবেকে পরাজিত করেন এবং দু’টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে এশিয়ান গেমসের মহিলাদের সিঙ্গেলস স্কোয়াশের ফাইনালে পৌঁছনো প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস গড়েন।
আরও পড়ুন: ১৩ বছর বয়সেই ৩০ টি চার, ২০ টি ছক্কায় ২৭৯ রান! ক্রিকেট বিশ্বকে চমকে দিল তারকা ক্রিকেটারের পুত্র
অভয় সিং-ও রুপো জিতেছেন: উল্লেখ্য যে, অনাহাতের পাশাপাশি, ভারতের অভয় সিংও পুরুষদের সিঙ্গেলস স্কোয়াশ ইভেন্টের গোল্ড মেডেল ম্যাচে মালয়েশিয়ার ইউন ইউ এনজির কাছে পরাজিত হন। তিনি ৩ টি গেমেই ১১-৯, ১১-৫, ১১-৫ স্কোরে হেরে যান। যার ফলে অভয়কে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হলেও, তিনি এই ইভেন্টে রুপো জয়ী দ্বিতীয় ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসাবে বিবেচিত হচ্ছেন।
জানিয়ে রাখি যে, অভয় সিংয়ের তাঁর আগে সৌরভ ঘোষাল ২০১৪ এবং ২০২৩ সালে সিঙ্গেলসে রুপো জিতেছিলেন। এদিকে, ফাইনালে হারের ফলে অভয়ও অলিম্পিকের জন্য সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগ হারিয়েছেন।













