বাংলা হান্ট ডেস্ক: অন্নপূর্ণা যোজনায় (Annapurna Bhandar) ৩০০০ টাকা করে দিতে শুরু করেছে রাজ্যের নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার অন্নপূর্ণা যোজনা শুভ সূচনা করেন। ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের কাছে এই টাকা পৌঁছাবে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে আপনার অ্যাকাউন্টেও এই টাকা ঢুকছে কিনা তা কিভাবে দেখবেন, তার পদ্ধতি এক নজরে দেখে নিন।
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন কি না, সহজেই জেনে নিন (Annapurna Bhandar)
অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) ক্রেডিটের স্ট্যাটাস চেক করতে রাজ্যের সোশ্যাল সিকিউরিটি পোর্টাল https://socialregistry.wb.gov.in/-এ লগ ইন করুন। তারপর অ্যাপ্লিকেশন আইডি, আধার নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে ‘ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস’-এ চেক করুন। আর এখানে দেখতে পাবেন ৩ হাজার টাকা ঢুকেছে কিনা। পাশাপাশি আপনি আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হওয়ার টাকা যাচাই করে দেখতে পারবে।

আরও পড়ুন: শিয়ালদহ-রানাঘাট শাখায় তৃতীয় লাইনের কাজ শুরু, রেলের তরফে জারি বিজ্ঞপ্তি
এক নজরে দেখে নিন অন্নপূর্ণা ভাণ্ডারে কারা কারা আবেদন করতে পারবেন:
এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা যারা বেতন বা পেনশন ভোগী স্থায়ী সরকারি কর্মচারী নয়, আয়কর দাতা প্রদান করেন না তারাই শুধুমাত্র এই উপভোক্তার অধিকারী হবেন।
কীভাবে এই DBT লিঙ্ক করবেন? জেনে নিন
এরজন্য প্রথমে NPCI-এর অফিসিয়াল সাইটে যেতে হবে।
DBT Link না করলে মিলবে না টাকা:
DBT Link না থাকলে PM কিষান নিধি স্কিম থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা- কোনও ভাতাই পাওয়া যাবে না।
কিভাবে করাবেন DBT Link:
প্রথমে এর জন্য NPCI-এর অফিসিয়াল সাইটে যেতে হবে। এরপর ‘কাস্টমার’ অপশনে ক্লিক করলে আসবে ‘ভারত আধার সিডিং এনাবেল’ বিকল্পটি। এই অপশনে ক্লিক করলে একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। নতুন ট্যাবের বা দিকে আধার সিডিং/ডিসিডিং অপশনে ক্লিক করতে হবে। এরপর আধার কার্ডের নম্বর বসাতে হবে। এই অপশনের পাশেই রয়েছে ‘রিকোয়েস্ট ফর আধার সিডিং/ডিসিডিং’। তারপর ‘সিডিং টাইপ’ রয়েছে ফ্রেশ সিডিং, মুভমেন্ট – সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদর অ্য়াকাউন্ট, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদর অ্য়াকাউন্ট। এইভাবেই আপনি সহজে ডিবিটি লিংক করিয়ে নিতে পারবেন (Annapurna Bhandar)।













