‘মাত্র ৫০০ টাকা দিতে আগের সরকার ৯ মাস লাগিয়েছিল, আমাদের তো..,’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ গত তিন মাসের পর সেপ্টেম্বরে এসেও অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে চর্চা বিতর্ক তুঙ্গে। চলতি মাসে এর প্রাপক সংখ্যা দেড় কোটিরও বেশি। তবে এখনও বহু উপভোক্তা বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ উঠছে। তাঁদের দাবি, ঠিক মতো ফর্ম ভরেও দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সকল যোগ্য উপভোক্তাই ভেরিফিকেশনের পর প্রকল্পের সুবিধা পাবেন।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা | Annapurna Yojana

জুন মাস থেকে রাজ্যে শুরু হয়েছে অন্নপূর্ণা প্রকল্পের আওতায় সুবিধা প্রদান। অনেক আবেদনকারীর অভিযোগ, তারা এখনও একটা মাসের কিস্তির টাকাও পাননি। এই বিষয়ে বর্ধমানে গিয়ে বড় কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগের সরকার মাত্র ৫০০ টাকা দিতে ৯ মাস সময় লাগিয়েছিল। আর বিজেপি ৫ মাসের মধ্যেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলাকে দিয়েছে।

বর্ধমানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “৯ লক্ষ ৫২ হাজার ইতিমধ্যে পেয়েছেন। ১৫টা বিধানসভা, হিসাব করে দেখুন গড়ে ৬৫-৭০ হাজার করে এক একটা বিধানসভায় দিদি-বোনেরা পেয়েছেন। আরও যারা যোগ্য আছেন তাদেরকেও আমরা দিয়ে দেব। মাত্র ৫০০ টাকা দিতে আগের সরকার ৯ মাস লাগিয়েছিল। আর আমাদের তো ৫ মাসও হয়নি। তার মধ্যেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলাকে দিয়েছি। বাকি যোগ্যরাও আপনারা আগামী মাসে পেয়ে যাবেন।”

বর্ধমানে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “অন্নপূর্ণা যোজনাতে এই জেলায় ২৫ থেকে ৬০, মহিলা, দিদি, বোনেরা, আবেদন করেছিলেন ১২ লাখ ৩৮ হাজার ৭৮১ জন।এর মধ্যে প্রাথমিকভাবে অ্যাপ্রুভ হয়েছে, ১১ লক্ষ ৫৬ হাজার, ৩৩২ জন। কয়েকজন আন্ডার প্রসেস আছে। রিজেক্ট হয়েছে ১৭ হাজার ৪৫ জন। ভেরিফিকেশন পেন্ডিং, ১০ হাজার ৭১৪। টোটাল আমাদের ক্রেডিট হয়েছে, ৯ লাখ ৫২ হাজার ৩৩১।”

annapurna yojana(100)

আরও পড়ুন: আর জি কর কান্ডে CBI তদন্ত চলাকালীন থানায় নতুন FIR কেন? পুলিশের কাছে জবাব চাইল হাইকোর্ট

মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার বাকি যোগ্য প্রাপকরা অক্টোবর মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। বর্ধমানবাসীর উদ্দেশে বার্তা দিয়ে দিয়ে তিনি বলেন, যাদের ভেরিফিকেশনে অ্যাপ্রুভ হয়েছে, তাঁদের পুজোর আগে বাকিদেরকেও টাকা ট্রান্সফার করে দেবো।