অন্নপূর্ণা যোজনা না পেয়ে এবার বড় পদক্ষেপ বঞ্চিতদের! বড়ঞার বিধায়কের দ্বারস্থ কয়েকশো মহিলা

Published on:

Published on:

annapurna yojana(127)

বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বর মাস পড়তেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের শুরু বিক্ষোভ। রাজ্যের দেড় কোটিরও অনেক বেশি উপভোক্তা এই অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্পে জুড়লেও এখনও অনেক মহিলা বঞ্চনার অভিযোগ তুলছেন। মাসের পর মাস সরকারি অফিসে ধর্না দিয়েও অন্নপূর্ণা যোজনার ভাতা মেলেনি বলে অভিযোগ। তাই এবার তারা অভিযোগ জানাতে হাজির হলেন বিজেপির বিধায়কের বাড়ি ও কার্যালয়ে।

অন্নপূর্ণা যোজনায় বঞ্চিতরা বিধায়কের দ্বারস্থ | Annapurna Yojana

রাজ্যে সরকার পরিবর্তনের পর জুন মাস থেকে শুরু হয়েছে এই প্রকল্প। প্রতি মাসে নতুন করে বড় সংখ্যক উপভোক্তা জুড়ছে এই প্রকল্পে। বর্তমানে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অন্নপূর্ণা যোজনা। তবে বিতর্কও যেন পিছু ছাড়ছে না এই সামাজিক প্রকল্পের। এবারে অন্নপূর্ণা যোজনার সুবিধা না পেয়ে বড়ঞার বিধায়ক সুখেনকুমার বাগদির বাড়ি ও কার্যালয়ে ভিড় করছেন মহিলারা।

Annapurna Yojana

বিধায়কের পাঁচথুপী গ্রামের বাড়িতে ও পাঁচথুপী রামমন্দিরের পাশে তার কার্যালয়ে দুই জায়গাতেই প্রতিদিন কয়েকশো করে মহিলা অভিযোগ জানাতে হাজির হচ্ছেন বলে সূত্রের খবর। হাতে কাগজের বান্ডিল নিয়ে সকাল সকাল জড়ো হতে শুরু করেছেন তারা। ক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, চারমাস ধরে সরকারি অফিস, দফতরে ঘুরেও অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় বিধায়কের দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুন : নভেম্বরেই বড় সিদ্ধান্ত! বিজেপি ও এনসিপিআই সাংসদদের তৈরি থাকার নির্দেশ কেন্দ্রের

পাঁচমাস পরেও কেন অধরা ভাতার টাকা সেই নিয়ে প্রশ্ন তুলছেন তারা। একইসাথে তাদের অভিযোগ, তাদের চেনা-পরিচিত অনেক অযোগ্য ভাতা পেয়ে যাচ্ছেন। বিধায়কের কাছে গিয়ে অনেকে ভাতা পেয়েছেন বলে দাবি তাদের। সেই কারণেই শেষ আশা নিয়ে বিধায়কের দ্বারস্থ এলাকার বঞ্চিতরা।

এই বিষয়ে বিধায়ক বলেন, “আমাদের সরকার সমস্ত যোগ্যদের ভাতা দিতে চাইছে। কিন্তু অনেক ক্ষেত্রে মহিলাদের কাগজপত্রে ত্রুটি থাকার কারণে তাঁরা ভাতা থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন। আমাদের কর্মীরা সেইসব পরীক্ষা করে ঠিক করে কাগজ জমা নিয়ে নিচ্ছেন। এসব সরকারি অফিসের কাজ হলেও মানুষ ভালোবাসার টানে আমার বাড়িতে ও কার্যালয়ে ভিড় জমাচ্ছেন।”

বিধায়ক খোলাখুলি আরও বলেন, এসব সরকারি বিষয় হলেও আমি মানুষকে ছুড়ে ফেলে দিতে পারি না। তাই এর জন্য এর জন্য শাস্তি পেতে হলেও পিছুপা হবেন না বলেই স্পষ্ট জানিয়েছেন বিজেপি বিধায়ক। বিধায়কের হস্তক্ষেপে অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন বলেই আশাবাদী এই বঞ্চিতরা।