সেপ্টেম্বর মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

annapurna yojana(84)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সেপ্টেম্বর মাস পড়তেই ফের চর্চা শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। যাঁরা এখনও পাননি তাঁদের কি এবার নাম উঠবে? আর যাঁরা ৩০০০ টাকা পেয়ে এসেছেন, এবারে কত তারিখ মিলবে? এই সমস্ত বিষয় নিয়ে জল্পনার মাঝেই অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে এল বড় আপডেট। আপনিও একজন আবেদনকারী হলে অবশ্যই জানুন।

অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকার দিনক্ষণ জানালেন মন্ত্রী | Annapurna Yojana

যোগ্য হয়েও বহু উপভোক্তার না পাওয়া নিয়ে অভিযোগ উঠছে। বঞ্চিতদের বিক্ষোভও বাড়ছে দিন দিন। তবে যাঁরা টাকা পেয়েছেন, যেমন প্রথম দু’মাসে বহু উপভোক্তা মাসের প্রথম দিকেই টাকা পেয়ে গিয়েছিলেন। অগাস্ট মাসে ১৭ তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। সেপ্টেম্বর মাসে কবে ঢুকবে টাকা?

এখনও সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণার টাকা ঢোকা শুরু হয়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়ে বলেন, যাঁরা যাচাই প্রক্রিয়ায় যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখেই পেয়ে যাবেন টাকা। এরই মাঝে সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

অর্থাৎ এখনও বেশ কয়েকটা দিন টাকা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আবেদনকারীদের। ওই দিনটি, ১৭ সেপ্টেম্বর রাজ্যে পালন হবে অন্নপূর্ণা দিবস, এমনটা জানিয়েছেন শমীক ভট্টাচার্য। এদিকে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার তারিখ নিয়ে গতকালই নয়া তথ্য দিয়েছেন মন্ত্রী মালতী রাভা রায়।

annapurna yojana(54)

আরও পড়ুন: তৃতীয় সপ্তাহের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, অপেক্ষার মাঝেই বড় ঘোষণা

অক্টোবর থেকে তৃতীয় সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। রবিবার কোচবিহার রাসমেলা মাঠ পরিদর্শনে এসে একথা জানান মালতী রাভা রায়। মন্ত্রী বলেন, অপেক্ষা করুন। ১৭ তারিখ তো বলাই হয়েছে। ওইটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও জন্মদিন। সেদিনই আমরা অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করব। সেপ্টেম্বর মাসের ১৭ তারিখের কথা বলেছেন তিনি।

অক্টোবর মাস, পুজোর মাসেও কি তৃতীয় সপ্তাহেই ঢুকবে ভাতার টাকা? এই বিষয়ে মন্ত্রী বলেন, ধরেই নিন এরপরে তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হবে। দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকে মিলবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা।