ফের বদলাতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস! Hold Up Application-এর মানে জানুন

Published on:

Published on:

Annapurna Yojana status hold up application meaning explained

বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলির আগেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) নভেম্বরের কিস্তি পাঠিয়েছে রাজ্য সরকার। শীঘ্রই আবার প্রকল্পের নতুন আবেদন শুরু হতে পারে। তবে এর মাঝে ফের বদলাতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস। অনেকেই পোর্টাল খুললে দেখতে পাচ্ছেন Hold Up Application লেখা। এর মানে কী জেনে নিন।

অন্নপূর্ণা যোজনার নতুন স্ট্যাটাসের অর্থ | (Annapurna Yojana)

অন্নপূর্ণা যোজনার অফিশিয়াল ওয়েবসাইট https://socialregistry.wb.gov.in/ -এ গিয়ে এই প্রকল্পের স্ট্যাটাস দেখা যায়। তবে সম্প্রতি অনেকেই লক্ষ্য করেন পোর্টালে নতুন বার্তা দেখাচ্ছে। বিশেষত এতদিন যাদের ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছিল, তাঁদের নামে পাশে জ্বলজ্বল করছে Hold Up Application লেখা। এই নতুন স্ট্যাটাসের মানে নিয়ে চিন্তায় পড়েছেন বহু মহিলা।

annapurna yojana(124)

অন্নপূর্ণা যোজনার নতুন স্ট্যাটাসের বিষয়ে প্রশাসনিক সূত্রে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন ‘হোল্ড’ দেখানোর মানে আবেদনটি এখনও বাতিল হয়নি। বর্তমানে আবেদনপত্রটি সাময়িকভাবে স্থগিত রেখে নথিপত্র যাচাই করা হচ্ছে। সেখানে যোগ্য প্রমাণিত হলে উপভোক্তা তালিকায় নাম তোলা হবে।

আরও পড়ুনঃ রাত পোহালেই ৭ লক্ষ অ্যাকাউন্টে ঢুকবে টাকা! কারা পাবেন জানুন

অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে এতদিন মূলত চারটি স্ট্যাটাস দেখা যেত। যাদের আবেদন গৃহীত হয়েছে ও প্রত্যেক মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছেন তাঁদের নামের পাশে Approved, আবেদন বাতিল হলে Rejected, আবেদন যাচাইয়ের পর্যায়ে থাকলে Under Process বা For Further Verification দেখাত। তবে সম্প্রতি অনেকের নামের পাশে Hold Up Application দেখাচ্ছে।

এই নতুন স্ট্যাটাসের অর্থ কী, তা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রাজ্য সরকার। তবে বিশেষজ্ঞদের অনুমান, বর্তমানে সংশ্লিষ্ট আবেদনপত্রটি সাময়িকভাবে স্থগিত রেখে নথিপত্র যাচাই করা হচ্ছে বলেই হয়তো এই লেখা দেখাচ্ছে।

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার অন্নপূর্ণা যোজনা নিয়ে আশ্বস্ত করেছেন। সম্প্রতি হিঙ্গলগঞ্জে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখানকার ৭০ হাজারের বেশি মহিলা ৩ হাজার টাকা করে পেয়েছেন। আরও দু-পাঁচ হাজার যোগ্য মহিলা থাকলে ভেরিফিকেশনের পর দেওয়া হবে।