Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - স্কুল শিক্ষায় ডিজিটাল বিপ্লব! রাজ্যে চালু হচ্ছে ‘আপার’, পড়ুয়ারা কী কী সুবিধা পাবে জানুন

স্কুল শিক্ষায় ডিজিটাল বিপ্লব! রাজ্যে চালু হচ্ছে ‘আপার’, পড়ুয়ারা কী কী সুবিধা পাবে জানুন

Sneha Paul

Published on: September 3, 2026

Sneha Paul

Published on: September 3, 2026

APAAR system Automated Permanent Academic Account Registry to start in West Bengal
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষায় (School Education) এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। চালু হতে চলেছে ‘আপার’ (APAAR)। সম্প্রতি মুখ্যমন্ত্রীর দফতরের তরফে এই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, রাজ্য জুড়ে এই ব্যবস্থা কার্যকর করা হবে।

KPS Admission 2026
SNU Admission 2026

রাজ্যের স্কুল শিক্ষায় চালু হচ্ছে ‘আপার’ | (APAAR)

‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়’, এই কর্মসূচির উদ্যোগে রাজ্যের স্কুল শিক্ষায় ‘আপার’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, জাতীয় শিক্ষানীতি ২০২০-র সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই ব্যবস্থা চালু হতে চলেছে। শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বছরে ১২ হাজার টাকা বৃত্তি! ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপের যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি জানুন

‘আপার’এর সম্পূর্ণ অর্থ হল অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এর মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আলাদা ডিজিটাল অ্যাকাডেমিক পরিচয় তৈরি করা হবে। সকল পড়ুয়া ১২ সংখ্যার অভিনব ও আজীবন ডিজিটাল আইডি পাবে।

একজন পড়ুয়ার স্কুলজীবন থেকে উচ্চশিক্ষা অবধি গ্রেড, রেজাল্ট, সার্টিফিকেট সহ শিক্ষাগত যোগ্যতার নথি ডিজিটালি এই পরিচয়ের সঙ্গে যুক্ত থাকবে। স্কুল পরিবর্তন থেকে শুরু করে শিক্ষাগত নথি যাচাই, উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার ক্ষেত্রেও এই আইডি সংশ্লিষ্ট পড়ুয়ার ‘ডিজিটাল অ্যাকাডেমিক পাসপোর্ট’এর মতো কাজ করবে।

২ সেপ্টেম্বর থেকে রাজ্যের জেলায় জেলায় নির্বাচিত বিদ্যালয়ে আপার নথিভুক্তকরণ শিবির শুরু হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর সার্কেল স্তরে কর্মসূচি ও ১০ সেপ্টেম্বর থেকে রাজ্যের সব স্কুলে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার প্ল্যান রয়েছে। বিদ্যালয়পিছু রোজ অন্তত ৫০ জন ছাত্রছাত্রী নথিভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

APAAR

জানা গিয়েছে, অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তাঁদের অভিভাবকের সম্মতি সাপেক্ষে স্কুলেই তথ্য যাচাইয়ের মাধ্যমে আপার আইডি তৈরি করা হবে। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, বর্তমানে ডিজিটালি ক্ষমতায়িত ছাত্রছাত্রীরাই ভবিষ্যতে আরও শক্তিশালী বাংলা গড়বে।

রাজ্যে পালাবদলের পর থেকেই শিক্ষাক্ষেত্রে একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার চালু হতে চলেছে ‘আপার’। বাংলার স্কুল শিক্ষায় এই ডিজিটাল পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।

Related Stories

View All
dearness allowance(323)

গ্রান্ট ইন এড-দেরও বকেয়া DA দেওয়া হবে, হাইকোর্টে জানিয়ে দিল রাজ্য সরকার, স্বস্তি কর্মীমহলে

সময়ানুবর্তিতায় সেরা রিপোর্ট, নতুন পালক পূর্ব রেলের সাফল্যের মুকুটে

Saikhom Mirabai Chanu creates history by winning silver at Asian Games 2026.

ইতিহাস গড়লেন মীরাবাই চানু! ২৮ বছর পর এশিয়ান গেমসে ভারোত্তোলনে পদক জিতল ভারত

Indian Railways multiple trains cancelled due to ongoing work at Chakradharpur

পুজোর আগেই রেলযাত্রীদের বড় ধাক্কা! ৩-১৫ অক্টোবর বাতিল একাধিক ট্রেন

Breaking News

View All
Possibility of a bilateral meeting between Narendra Modi and Trump in December amidst the tariff war.

শুল্ক-চাপের মাঝেই আমেরিকায় G20 Summit-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী! ট্রাম্পের সঙ্গে হবে বৈঠকও

September 23, 2026
Congress challenged BJP candidate Hasirani Rath affidavit in Calcutta High Court

জন্মের আগেই মাধ্যমিক পাশ? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস

September 23, 2026
Electric Bill it’s not the AC this appliance consumes more

AC নয়, আপনার ঘরে সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে এই একটি জিনিস

September 23, 2026
WB Health Department issues notification to deducted money from salary if negligence proven

গাফিলতি প্রমাণিত হলে বেতন থেকেই কাটা হবে টাকা! কড়া বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য ভবন

September 23, 2026
Annapurna Yojana Check Your Status

অন্নপূর্ণার টাকা আটকে? স্ট্যাটাস দেখে বুঝে নিন এখন কী করতে হবে

September 23, 2026
Recipe a delicious dish made from cauliflower stalks

ফুলকপির ডাঁটি আর ফেলবেন না! সঞ্জীব কপূর শেখালেন সুস্বাদু পদ বানানোর কৌশল

September 23, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য