ঠিক ১০ মিনিটে থমকে যাবে ম্যাচ! মেসির প্রতি সম্মান জানিয়ে বড় সিদ্ধান্ত আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের

Published on:

Published on:

Argentine Football Association makes big decision to honour Lionel Messi.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর এই সিদ্ধান্তে সমগ্র বিশ্বজুড়েই লক্ষ লক্ষ ফুটবল অনুরাগীর মন খারাপ। এদিকে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (Argentine Football Association) তাদের সর্বকালের সেরা অধিনায়ক তথা ২০২২-এর বিশ্বকাপজয়ীকে সম্মান জানাতে একটি ঐতিহাসিক ও অনন্য শ্রদ্ধাঞ্জলির ঘোষণা করেছে। ইতিমধ্যেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জাভিয়ের মিলেইও মেসির অবসরকে আর্জেন্টিনার (Argentina) জন্য একটি বড় ক্ষতি হিসাবে বর্ণনা করেছেন।

মেসির (Lionel Messi) প্রতি সম্মান জানিয়ে বড় সিদ্ধান্ত আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের:

ম্যাচের ১০ মিনিটে থমকে যাবে খেলা: জানিয়ে রাখি যে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এক ঘোষণা অনুযায়ী, দেশে আগামী ম্যাচ ডে-তে সব ধরণের ম্যাচ দশম মিনিটে থামিয়ে দেওয়া হবে। মেসির ১০ নম্বর জার্সির সম্মানে, পুরুষ ও মহিলাদের প্রত্যেকটি ১১ জনের ফুটবল, ফুটসল এবং বিচ সকার ম্যাচের প্রথমার্ধের দশম মিনিটে খেলা এক মিনিটের জন্য থামানো হবে এবং পুরো স্টেডিয়াম ওই এক মিনিট ধরে করতালি দেবে।

Argentine Football Association makes big decision to honour Lionel Messi.

এছাড়াও, যেসব স্টেডিয়ামে স্ক্রিনের সুবিধা আছে, সেখানে ম্যাচ শুরুর আগে মেসির ২০ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের ওপর ভিত্তি করে প্রায় ২ মিনিটের একটি আবেগঘন বিদায়ী ভিডিও দেখানো হবে। যেখানে লেখা থাকবে, ‘এই ব্যাজ এবং দেশকে একসূত্রে বেঁধে রাখার জন্য ধন্যবাদ। আমরা আপনাকে খুব মিস করব।’

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! UPI এবং QR কোড ব্যবহারকারীরা ১৫ সেপ্টেম্বরের মধ্যে সেরে রাখুন এই কাজ

আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলেই কী জানিয়েছেন: উল্লেখ্য যে, রেডিও এল অবজার্ভাদর-কে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলেই মেসির সিদ্ধান্তকে দুঃখজনক কিন্তু সম্পূর্ণ বোধগম্য বলে বিবেচিত করেছেন। রাষ্ট্রপতি মেলি বলেন যে, নীল-সাদা জার্সিতে মেসিকে আর দেখতে না পাওয়াটা দেশের জন্য এক বিরাট ক্ষতি।

আরও পড়ুন: মুকেশ আম্বানির নতুন চমক! মাত্র ১০ টাকায় মিলবে রিলায়েন্সের নতুন আইসক্রিম, কী পরিকল্পনা সংস্থার?

এদিকে, মেসির অবদানের কথা স্মরণ করে তিনি বলেন যে, তিনি আর্জেন্টিনাকে অসংখ্য জাদুকরী মুহূর্ত উপহার দিয়েছেন এবং তাঁকে ছাড়া জাতীয় দল পুনর্গঠন করা একটি বিশাল চ্যালেঞ্জ হবে। রাষ্ট্রপতি পরিস্থিতিটিকে আর্জেন্টিনার বিখ্যাত তাস খেলা ‘ত্রুকো’-র সঙ্গে তুলনা করে বলেছেন, মেসির বিদায়টা এই খেলায় টেক্কা হারিয়ে ফেলার মতো।