বাংলা হান্ট ডেস্কঃ চাকরি বা রোজগার থাকলে সংসার চলে, কিন্তু বয়স বাড়লে নিয়মিত আয় অনেকেরই বন্ধ হয়ে যায়। তখন অন্যের উপর নির্ভর না করে নিজের খরচ চালাতে পারাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই কথা মাথায় রেখেই কেন্দ্র সরকার চালু করেছে অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)। এই প্রকল্পে ৬০ বছর হলেই প্রতি মাসে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়।
অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) কী?
কেন্দ্রের অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) প্রকল্পে ১৮ থেকে ৪০ বছর বয়সী যে কোনও ভারতীয় নাগরিক নাম নথিভুক্ত করতে পারেন। বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা মানুষদের জন্য এই প্রকল্পটি বড় সহায়তা হিসেবে দেখা হচ্ছে। এই যোজনায় ৬০ বছর পূর্ণ হলে মাসে ১,০০০ টাকা, ২,০০০ টাকা, ৩,০০০ টাকা, ৪,০০০ টাকা বা সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পাওয়া যায়। যে অঙ্কের পেনশন চাইবেন, সেই অনুযায়ী আগে থেকে নির্দিষ্ট টাকা জমা দিতে হয়।
পেনশন নিয়ামক সংস্থার অধীনে থাকা এই প্রকল্প (Atal Pension Yojana) সারা দেশে চালু রয়েছে। এতে গ্যারান্টিযুক্ত পেনশনের সুবিধা আছে এবং জমা টাকাও সুরক্ষিত থাকে। কম টাকা জমিয়েও ভবিষ্যতে নিয়মিত মাসিক আয় নিশ্চিত করা যায়। এই প্রকল্পে বিনিয়োগ করলে আয়কর আইনের 80CCD (1B) ধারার অধীনে অতিরিক্ত ৫০,০০০ টাকা পর্যন্ত করছাড়ের সুবিধাও পাওয়া যায়।
অটল পেনশন যোজনায় নাম নথিভূক্ত করতে কী করতে হবে?
এই অটল পেনশন যোজনায় (Atal Pension Yojana) নাম নথিভুক্ত করার জন্য ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট না থাকলে আগে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর অটল পেনশন যোজনার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হয়। ফর্মে নাম, ঠিকানা, ফোন নম্বর, আধার নম্বর এবং নমিনির তথ্য দিতে হয়। প্রয়োজনীয় নথি জমা দিলেই অ্যাকাউন্ট চালু হয়ে যায়। প্রতি মাসে নির্দিষ্ট দিনে টাকা কেটে নেওয়া হয়।

আরও পড়ুনঃ প্রমাণ নষ্টের ‘পুরস্কার’ রাজ্যসভা? রাজীব কুমারকে ‘দালাল’ বলে চরম আক্রমণ সৌমিত্র খাঁ-র
অটল পেনশন যোজনায় (Atal Pension Yojana) নাম নথিভুক্ত করার জন্য আপনি অনলাইনে ও আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে চাইলে নিজের ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিংয়ে লগইন করে ‘Social Security Schemes’ বা ‘APY’ অপশন বেছে নিতে হয়। এরপর ‘Apply for APY’-এ ক্লিক করে পেনশনের পরিমাণ নির্বাচন করতে হয়, নমিনির নাম দিতে হয় এবং অটো ডেবিটের সম্মতি জানাতে হয়। সব প্রক্রিয়া শেষ হলে একটি PRAN নম্বর দেওয়া হয়। সব মিলিয়ে বলা যায়, নিয়মিত অল্প সঞ্চয়ের মাধ্যমে ৬০ বছরের পর মাসিক নির্দিষ্ট পেনশন পাওয়ার সুযোগ দিচ্ছে এই কেন্দ্রীয় প্রকল্প।













