১ এপ্রিল থেকে ATM-এ নতুন চার্জ কাঠামো, ফ্রি ট্রানজ্যাকশন ক’টি পাবেন দেখুন

Published on:

Published on:

ATM find out now how many free transactions you can per month from april
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে মানুষ এটিএম এর মাধ্যমে টাকা লেনদেন করতে পছন্দ করেন। তবে ১ এপ্রিল থেকে এটিএম ব্যবহারে আসছে বড়োসড় বদল (ATM)। মূলত নগদ টাকা তোলার জন্য সময়সীমা এবং এটিএম ব্যবহারে ফ্রি লিমিটেড আছে এক বড় পরিবর্তন। আজকের প্রতিবেদনে রইল সেই বিষয় বিস্তারিত তথ্য।

এটিএমে এপ্রিল থেকে মাসে ফ্রি লেনদেন ক’বার জানুন এখনই (ATM)

এইচডিএফসি ব্যাঙ্ক এটিএম থেকে টাকা তোলার একটি বড় বদল নিয়ে এসেছে। যেখানে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে কিউআর কোড স্ক্যান করে এটিএম থেকে নগর টাকা তোলা হলেও সেটা প্রতিমাসের ফ্রি ট্রানজেকশন এর মধ্যে ধরা হবে। অর্থাৎ এটিএম কার্ড ব্যবহার করলে যা নিয়ম এক্ষেত্রেও ঠিক একই নিয়ম লাঘু হচ্ছে ১ এপ্রিল থেকে (ATM)।

ATM find out now how many free transactions you can per month from april

আরও পড়ুন: ভাতা পেতে দেরি কেন? যুবসাথীর পেমেন্ট স্ট্যাটাস চেক করার পদ্ধতি দেখুন

পাশাপাশি, একটি ব্যাঙ্ক প্রতি মাসে বিনামূল্যে এটিএম লেনদেনের সংখ্যা বদলাচ্ছে। আবার একটি ব্যাঙ্ক টাকা তোলার ঊর্ধ্বসীমা বা লিমিটে আনছে বদল। এই বিষয়ে HDFC ব্যাঙ্ক এটিএম থেকে টাকা তোলার নিয়মে বিরাট বদল আনেছে। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, এবার থেকে কিউআর কোড স্ক্যান করে এটিএম থেকে নগদ টাকা তোলা হলেও সেটা প্রতি মাসের ফ্রি ট্রানজাকশনের মধ্যেই ধরা হবে। অর্থাৎ এটিএম কার্ড ব্যবহার করলে যা নিয়ম, এক্ষেত্রেও নিয়ম ঠিক একই।

এই নিয়ম লাগু হচ্ছে ১ এপ্রিল থেকে। ১ এপ্রিল থেকে আপনি ইউপিআই-এর মাধ্যমে টাকা তুললেও সেই ফ্রি ট্রানজেকশনের মধ্যেই ধরা হবে। সেই লিমিট শেষ হয়ে গেলে চার্জ কাটবে ব্যাঙ্ক। এক্ষেত্রে প্রতিটি ব্যাঙ্কেরই এটিএম ব্যবহারে ফ্রি লিমিট থাকে। এখন থেকে ফ্রি লিমিট পেরিয়ে গেলে প্রতিটি ট্রানজেকশনের জন্য ২৩ টাকা প্লাস ট্যাক্স বাড়তি গুনতে হবে।

যেখানে বর্তমানে মেট্রো শহরে এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকেরা ব্যাঙ্কের নিজস্ব এটিএম থেকে ৫টি এবং অন্য ব্যাঙ্কের এটিএম থেকে ৩টি ফ্রি ট্রানজেকশন করতে পারেন। তবে এখন থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদেরও এটিএম থেকে টাকা তোলার আপার লিমিট বদলে গেল। ১ এপ্রিল থেকে গ্রাহকেরা নিজের কার্ড অনুযায়ী দিনে ৫০০০০ থেকে ৭৫০০০ হাজার টাকা নগদ তুলতে পারবেন (ATM)।