বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের পর আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালু করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের অধীনের বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মেডিকেল ইন্সুরেন্স মিলছে। আর সেই কারণে ইতিমধ্যে অনেকেই এই কার্ডের জন্য আবেদন করে ফেলেছেন। আর এই পরিষেবার অধীনে রাজ্যের ৬ কোটি পরিবারকে স্বাস্থ্য বীমা কার্ড দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আয়ুষ্মান প্রকল্পে সাড়া, তথ্য দিলেন শুভেন্দু অধিকারী (Ayushman Bharat)
এই স্বাস্থ্যবীমা প্রকল্পের যোগ্য সুবিধাভোগীদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নগদ বিহীন চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে (Ayushman Bharat)। একই সঙ্গে সোমবার নবান্নের সমাগর থেকে একাধিক সামাজিক প্রকল্পের পরিধি বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এতদিন ১০০০ টাকা করে বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা দেওয়া হতো উপভোক্তাদের।

আরও পড়ুন: আদ্রা ডিভিশনে ফের রেল ব্লক! বাতিল একাধিক ট্রেন, কিছু ট্রেনের রুটে কাটছাঁট
তবে এবার থেকে সেই সকল উপভোক্তাদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। এর ফলে রাজ্যের ৬৮ লক্ষ্যের বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি সোমবার আয়ুষ্মান প্রকল্পের সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে তিনি জানান, বর্তমানে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আয়ুষ্মান জন আরোগ্য যোজনা প্রকল্পের অধীনে ৩.২৩ কোটি স্বাস্থ্য কার্ড তৈরি রয়েছে।
তিনি আরও জানান, এই প্রকল্পের আওতায় এখনো পর্যন্ত ৩১,৫৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ৭১৬ জন পশ্চিমবঙ্গের বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা পাচ্ছেন।
তবে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ জনগণের জন্য সহজলভ্য। পাশাপাশি সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এই প্রকল্পের মূল অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীর জন্য। যোগ্যতার শর্ত অনুসারে, ৭০ বছরের কম বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারবেন না। পাশাপাশি এই প্রকল্পটি শুধুমাত্র নির্দিষ্ট পেশারাগত গোষ্ঠী সুবিধাভোগীদের জন্য সীমাবদ্ধ। এই তালিকার বাইরে প্রেশার আবেদনকারীরা নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যোগ্য বলে বিবেচিত হবেন না (Ayushman Bharat)।













