বাংলা হান্ট ডেস্ক: আসন্ন T20 বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ (Bangladesh)। মূলত, বাংলাদেশ সরকার তাদের খেলোয়াড়দের নিরাপত্তার কথা উল্লেখ করে ২০২৬ সালের T20 বিশ্বকাপে অংশ নিতে ভারতে তাদের দল পাঠাতে অনিচ্ছুক ছিল। এমতাবস্থায়, T20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ সরকার যেভাবে বিশ্বজুড়ে তার ক্রিকেট দলকে বিব্রত করেছে, ঠিক সেই আবহেই বাংলাদেশ এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যেটি তার আসল চেহারা সামনে এনেছে। এমনকি,তাদের এই সিদ্ধান্তের কারণে ভবিষ্যতে তাদের ওপর আস্থা রাখাও অত্যন্ত কঠিন হবে বলে মনে করা হচ্ছে। মূলত, আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি ভারতে এশিয়ান এয়ার গান চ্যাম্পিয়নশিপ সম্পন্ন হতে চলেছে। যার মধ্যে মোট ১৭ টি দেশের শ্যুটার অন্তর্ভুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে বাংলাদেশেরও শ্যুটারের নাম রয়েছে। অর্থাৎ, বাংলাদেশ এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য তাদের শ্যুটার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ (Bangladesh) থেকে ২ জন শ্যুটার ভারতে আসবেন:
উল্লেখ্য যে, ১৭ টি দেশের মোট ৩০০ জন শ্যুটার আগামী ২ ফেব্রুয়ারি থেকে ডক্টর করনী সিং রেঞ্জে সম্পন্ন হতে চলা এশিয়ান এয়ার গান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন। সংবাদ সংস্থা ANI-এর রিপোর্ট অনুযায়ী, এই ইভেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশের ২ শ্যুটার রয়েছেন। তাঁরা হলেন ২১ বছর বয়সী মহিলা শ্যুটার আরেফিন শায়রা এবং ২৬ বছর বয়সী অলিম্পিয়ান রবিউল ইসলাম।
Bangladesh | A shooting delegation comprising shooter Robiul Islam and coach Sharmin Aktar from Bangladesh is travelling to India to participate in the Asian Air Gun Championship, confirms Aleya Ferdousi, General Secretary of Bangladesh Shooting Federation.
— ANI (@ANI) January 29, 2026

তাঁরা বাংলাদেশের শ্যুটিং দলের সঙ্গে ভারতে আসবেন। ওই দুই শ্যুটারই ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে অংশগ্রহণ করবেন। শ্যুটার পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ সরকার জানিয়েছে যে, ভারতে শ্যুটার পাঠানোর ক্ষেত্রে কোনও হুমকি নেই। কারণ ইভেন্টটি একটি ইনডোর স্টেডিয়ামে সম্পন্ন হবে। যদিও, বাংলাদেশের এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ সরকারের দ্বৈত চরিত্র সবার সামনে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
আরও পড়ুন: অভিষেক-সূর্য ব্যর্থ হতেই হাতছাড়া ম্যাচ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ T20-তে ৫০ রানে পরাজিত ভারত
বিশ্বকাপে অন্তর্ভুক্ত হয়েছে স্কটল্যান্ড: জানিয়ে রাখি যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০২৬ সালের ICC T20 বিশ্বকাপে অংশগ্রহণ করছেনা। ICC তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে। এমতাবস্থায়, স্কটল্যান্ড এখন আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই মেগা ইভেন্টে গ্রুপ C-এর অংশ হবে।
আরও পড়ুন: ইউরোপে আর পাত্তা পাবে না পাকিস্তান? ভারত-EU বাণিজ্যচুক্তিতে মাথায় হাত শরিফ সরকারের
এদিকে, বিশ্বকাপে না খেলার কারণে বাংলাদেশের খেলোয়াড়রা সবচেয়ে বেশি হতাশ হয়েছেন। শুধু তাই নয়, তাঁরা দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পাশাপাশি, প্রথমে হুঙ্কার দিলেও ইতিমধ্যেই পাকিস্তান জানিয়েছে যে তারাও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। অর্থাৎ, এবারের T20 বিশ্বকাপ বাংলাদেশকে বাদ দিয়েই সম্পন্ন হতে চলেছে।












