Durga Puja 2026 Live Updates

দশ মিনিটেই হবে রান্না, বরিশালি কায়দায় রাঁধুন হাতে মাখা ইলিশ ভুনা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাজারে ইলিশের রমরমা। পদ্মার ইলিশ না ঢুকলেও মায়ানমার, ডায়মন্ডহারবারের ইলিশও (Recipe) কিন্তু বেশ সুস্বাদু। বাইরে ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে যদি একঘেয়ে ভাজা, ঝোল বা পাতুরি ছাড়া অন্য কিছু বানাতে চান তাহলে চেখে দেখতে পারেন ওপার বাংলার স্বাদ।

ওপার বাংলার স্বাদে ইলিশ (Recipe)

এপার বাংলা ও ওপার বাংলাকে জোড়ে ইলিশ। তবে দুই বাংলার রান্নায় রয়েছে বেশ কিছু পার্থক্য। ইলিশে ভিন্নতা চাইলে বানিয়ে ফেলতে পারেন বরিশালি কায়দায় হাতে মাখা ইলিশ ভুনা। রইল রেসিপি-

Bangladeshi style hilsa fish bhuna recipe

ইলিশ ভুনার উপকরণ-

ইলিশ মাছ- ৪-৫ টুকরো

পেঁয়াজ- ১ টি মাঝারি মাপের (কুচি)

পেঁয়াজ- ১ টি ছোট (বাটা)

কাঁচালঙ্কা- ৪-৫ টি

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো- আধ চা চামচ

আরও পড়ুন : শিডিউলে বড় বদল, এই স্টেশন পর্যন্ত আজ যাবে না এই ট্রেনগুলি

ইলিশ ভুনার প্রণালী: দু রকম পেঁয়াজ, থেতো করা কাঁচালঙ্কা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে তা মাছের গায়ে ভালো করে মাখান। এবার কড়াইতে সর্ষের তেল (Recipe) দিয়ে মিশ্রণ সুদ্ধ মাছগুলি ঢেলে দিন। মাছ সামান্য ভেজে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিন।

আরও পড়ুন : বাজারে ভর্তি ইলিশ, পদ্মার নয় কিন্তু, তবে কোথাকার?

পেঁয়াজ, মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দিতে হবে। মাঝে একবার ঢাকা খুলে মাছ উল্টে পাল্টে পেঁয়াজ নেড়ে দিতে হবে। কোনও মশলা পড়ে না এই রান্নায়। জল শুকিয়ে এলেই নামিয়ে নিন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।