বাংলা হান্ট ডেস্ক: আগামী সপ্তাহে অর্থাৎ মে মাসে ভারতের বিভিন্ন অংশে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে। তাই ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত কাজ আগের থেকে করে রাখতে বলা হয়েছে। তাই দেখে নিন সেই দিনগুলো।
ব্যাঙ্কে যাওয়ার আগে দেখে নিন ছুটির তালিকা (Bank Holiday)
রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ থেকে ২৪ মে পর্যন্ত টানা একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ গোটা দেশে। আরবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের জন্য মে মাসে মোট ১৩টি সরকারি ছুটির তালিকা রয়েছে (Bank Holiday)। এর মধ্যে দ্বিতীয় শনিবার, চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবারের মতো নিয়মিত সাপ্তাহিক ছুটির দিনগুলিও রয়েছে।

আরও পড়ুন: একঘেয়ে মালাইকারি না বানিয়ে, সপ্তাহান্তে বানিয়ে ফেলুন সুস্বাদু চিংড়ি পোলাও, রেসিপি রইল
আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ থেকে ২৪ মে-র মধ্যে দু’দিন সমস্ত ব্যাঙ্কে পরিষেবা বন্ধ থাকবে। এছাড়াও আগামী ২৩ মে, শনিবার বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। কারণ, ওইদিন মাসের চতুর্থ শনিবার। দেশজুড়ে এইদিন সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৪ মে, রবিবার বন্ধ থাকবে। পাশাপাশি ২৭ মে, বুধবার ইদ উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৩১ মে, রবিবার, সেদিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে।২৬ মে কাজি নজরুল ইসলামের জন্মদিনে আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, কোহিমা এবং কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ মে বকরি ইদে আগরতলা, আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ২৮ মে বকরি ইদের জন্য জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holiday)।













