নভেম্বরে ব্যাঙ্কে কাজ হবে না ১৩ দিন! দেখে নিন ছুটির তালিকা

Published on:

Published on:

Bank Holiday in Kolkata to remain closed for three days

বাংলা হান্ট ডেস্ক: আপনার যদি এর মধ্যে ব্যাঙ্কের কোন কাজ থাকে তাহলে তাড়াতাড়ি করে ফেলুন। কারণ নভেম্বর মাসে বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। শুধুমাত্র কলকাতা নয় দেশজুড়ে ব্যাঙ্ক ছুটি থাকবে। দেখে নিন কোন কোন দিন ছুটি থাকছে। দেখে নিন সে বিষয়ে বিস্তারিত তথ্য।

নভেম্বরে ১৩ দিন বন্ধ ব্যাঙ্ক রইল ছুটির তালিকা (Bank Holiday)

একাধিক জায়গায় নিজে নিজে উৎসব বা অনুষ্ঠানের জন্য ছুটি থাকবে ব্যাঙ্কগুলো (Bank Holiday)। আগামী মাসের নানা উৎসব ও নির্ধারিত শনি ও রবিবার মিলিয়ে রাজ্যভিত্তিক ছুটি থাকছে প্রায় অনেকদিন। তাই ব্যাঙ্কের শাখায় যাওয়ার আগে দেখে নিন সেই তালিকা।

Bank Holiday to remain closed for 13 days in november

আরও পড়ুন: রবিবার হাওড়ার কোন কোন লোকাল বাতিল? বদল ৪ এক্সপ্রেসের সময়, দেখুন তালিকা

নভেম্বরে কোথায় ও কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা:

১ নভেম্বর, রবিবার : কন্নড় রাজোৎসব, হরিয়ানা দিবস, পুদুচেরি মুক্তি দিবস ও কূট উৎসব (রবিবার হওয়ায় এমনিতেই ছুটি)।৮ নভেম্বর রবিবার : দীপাবলি, লক্ষ্মীপূজা, কালী পূজা (রবিবার হওয়ায় এমনিতেই ছুটি)। ৯ নভেম্বর, সোমবার : গোবর্ধন পুজো, বিশ্বকর্মা দিবস (চণ্ডীগড়, মধ্যপ্রদেশে সহ কিছু রাজ্যে)।

১০ নভেম্বর, মঙ্গলবার : বলি প্রতিপদ, বিক্রম সম্বত নববর্ষ, গুজরাতি নববর্ষ (মহারাষ্ট্র, গুজরাতসহ সংশ্লিষ্ট রাজ্যগুলোতে)। ১১ নভেম্বর, বুধবার : ভাইফোঁটো (ভাই দুজ), ভাতৃদ্বিতীয়া ও চিত্রগুপ্ত জয়ন্তী ( নির্দিষ্ট কিছু রাজ্যে)। ১৪ নভেম্বর, শনিবার : সারা ভারতে দ্বিতীয় শনিবারের ব্যাঙ্ক ছুটি; মেঘালয়ে ওয়াঙ্গালা উৎসব রয়েছে।

১৫ নভেম্বর, রবিবার : ছট পূজা, বিরসা মুণ্ডা জয়ন্তী (সংশ্লিষ্ট রাজ্যগুলোতে প্রযোজ্য; রবিবার হওয়ায় এমনিতেই ব্যাঙ্কের ছুটি)। ১৬ নভেম্বর, সোমবার: ছট পূজা উপলক্ষে নির্দিষ্ট কিছু রাজ্যে ছুটি (ব্যাঙ্কের ছুটির সরকারি বিজ্ঞপ্তির সাপেক্ষে)। ২২ নভেম্বর, রবিবার : সারা ভারতে সাপ্তাহিক ছুটির দিন।

২৩ নভেম্বর, সোমবার: মেঘালয়ে সেং কুট স্নেম উপলক্ষে ছুটি। ২৪ নভেম্বর, মঙ্গলবার : গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা (নির্দিষ্ট কিছু রাজ্যে) ও অসমে লাচিত দিবস। ২৮ নভেম্বর, শনিবার : সারা ভারতে চতুর্থ শনিবারের ব্যাঙ্ক ছুটি। ২৯ নভেম্বর, রবিবার: সারা ভারতে সাপ্তাহিক ছুটির দিন।

ব্যাঙ্ক বন্ধ থাকলেও আপনি অনলাইন অথবা ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন (Bank Holiday)। তবে নভেম্বর মাসে যেহেতু টানা ১৩ দিন ছুটি থাকছে ব্যাঙ্ক তাই আগেভাগে এই ব্যাঙ্কের কাজ করে রাখার জন্য নির্দেশ দিয়েছে আরবিআই।