বাংলা হান্ট ডেস্ক: জুলাই মাস শেষ হতে আর কিছুদিন। আর তার মধ্যেই আসছে সপ্তাহে টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। তাই আগেভাগে ব্যাংকের সমস্ত কাজ করে ফেলার জন্য অনুরোধ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এক নজরে দেখে নিন জুলাইয়ে চতুর্থ সপ্তাহে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
আগামী সপ্তাহে ৩ দিন ব্যাঙ্কে ছুটি, দেখুন তালিকা (Bank Holiday)
আগামী সপ্তাহে দেশজুড়ে একটানা একাধিক দিন এসবিআই, এইচডিএফসি-সহ সমস্ত ব্যাঙ্কে পরিষেবা বন্ধ থাকবে। কোনও কোনও শহরে তিনদিন ব্যাঙ্কে ছুটি থাকবে (Bank Holiday) জানুন।

আরও পড়ুন: জুলাইয়ের শুরুতেই স্বস্তির খবর! কমল গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতার নতুন রেট জানুন
এছাড়াও বাকি প্রত্যেক দিন দেশের সমস্ত ব্যাঙ্কে সকাল ১০টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত পরিষেবা পাবেন গ্রাহকরা। পাশাপাশি ব্যাঙ্ক বন্ধ থাকলেও, ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে সব শহরেই।
এমনকি জুলাই মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে সব শহরে নয়। কোনও কোনও শহরে স্থানীয় উৎসবের আবহে ব্যাঙ্ক বন্ধ থাকবে। যেখানে ২০ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে কোথায় তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ২২ জুলাই, বুধবার, খর্চি পুজো ত্রিপুরায়।
২২ জুলাই ত্রিপুরায় এসবিআই, এইচডিএফসি-সহ সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপরই দেশজুড়ে আরও দু’দিন ব্যাঙ্ক ছুটি থাকবে।২৫ জুলাই, মাসের চতুর্থ শনিবার, এদিন দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৬ জুলাই, রবিবার সপ্তাহিক ছুটির দিন সমস্ত ব্যাঙ্কে (Bank Holiday)।













