‘বিকট বিস্ফোরণ হয়…’! বাইরনের ঘরে কীভাবে আগুন লাগল? পুরো ঘটনা জানালেন ভাই

Published on:

Published on:

Bayron Biswas brother reveals how he got injured in fire accident
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার নিজের গেস্ট হাউসের ঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়েছেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস (Bayron Biswas)। এরপর থেকেই কীভাবে এই আগুন লাগল এই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা শুরু হয়েছিল। অবশেষে সেসবের অবসান ঘটালেন বিধায়কের মেজো ভাই মিল্টন বিশ্বাস। তিনি জানান, সম্ভবত শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

বাইরন বিশ্বাসের ঘরে কীভাবে আগুন লেগেছিল? | (Bayron Biswas)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সকাল ১০টার আশেপাশে বাইরনের ধুলিয়ানের গেস্ট হাউসে আচমকা আগুন লাগে। অগ্নিদগ্ধ বিধায়ক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর বাইরনের পরিবার তাৎক্ষনিকভাবে স্পষ্ট করে কিছু জানায়নি। মিল্টনই সর্বপ্রথম এই বিষয়ে মুখ খুললেন।

আরও পড়ুনঃ রেশন কার্ড থাকলেই মিলবে একটি ফ্রি রান্নার গ্যাস! কীভাবে পাওয়া যাবে জানুন

বিধায়কের ভাই জানান, ঘটনার সময় তিনি ও তাঁদের আরেক ভাই এলাকার ছিলেন না। ব্যবসার কাজে তাঁরা বাইরে ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে আসেন।

মিল্টন বলেন, “দাদা দোতলার ঘরে ঘুমোচ্ছিলেন। সেই সময় কোনও ভাবে শর্ট সার্কিট থেকে ইনডোর এসি ইউনিটে বিস্ফোরণ হয়। সেই তীব্রতায় এসি থেকে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। দাদা নিজের হাতে আগুন নেভাতে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি অগ্নিদগ্ধ হন।“

বাইরনের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তাঁর একটি হাতের কব্জি অবধি ও দু’টি পায়ের হাঁটুর নীচের অংশ মারাত্মকভাবে পুড়ে গিয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে আরও উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যেই কলকাতায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসা হয়েছে।

Bayron Biswas

মিল্টন বলেন, “দাদা ভালো আছে। তবে আরও উন্নত চিকিৎসার জন্য ওকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে।“

এদিকে বিধায়কের গেস্ট হাউসে অগ্নিকাণ্ড ও বাইরনের অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় ধুলিয়ান ও সাগরদিঘি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে দমকল ও পুলিশের তদন্ত অনুসারে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও চূড়ান্তভাবে জানা যায়নি।