মেনে চলতে হবে ৩.৫ ঘণ্টার নিয়ম! IPL-এর দলগুলির জন্য কঠোর নির্দেশিকা BCCI-র

Published on:

Published on:

BCCI has strict guidelines for teams in IPL 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর IPL (IPL 2026) শুরু হতে আর বেশি বাকি নেই। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের জনপ্রিয় এই মেগা টুর্নামেন্ট। তবে, IPL শুরুর আগে, BCCI একটি বড় পদক্ষেপ নিয়েছে এবং ১০ টি দলকেই কঠোর সতর্কবার্তা দিয়েছে। মূলত, প্রতিটি দলের জন্য সমান প্রস্তুতির সুযোগ নিশ্চিত করতে এবং ম্যাচের পিচের মান বজায় রাখার জন্য বোর্ড প্র্যাকটিস সেশন এবং ওয়ার্ম-আপ ম্যাচের জন্য নতুন নিয়ম তৈরি করেছে। উল্লেখ্য যে, BCCI ফ্লাডলাইটের নিচে প্র্যাকটিস ম্যাচের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। কোনও দল এই নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে গুরুতর পরিণতির সম্মুখীন হতে পারে। কারণ BCCI-র এই নির্দেশিকাগুলি কঠোরভাবে মেনে চলতে হবে।

IPL ২০২৬ (IPL 2026)-এ ৩.৫ ঘণ্টার নিয়ম:

BCCI-র মূল লক্ষ্য হল ফেয়ারনেস তথা ন্যায্যতা এবং পিচের সুরক্ষা। নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলি সর্বোচ্চ ২ টি প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবে। তবে তার জন্য প্রথমে BCCI-এর কাছ থেকে অনুমতি নিতে হবে। এদিকে, এই ম্যাচগুলি মূল ম্যাচের পিচে খেলা হবে না। এদিকে, সেগুলি ফ্লাডলাইটের নিচে সম্পন্ন হলে, পুরো ম্যাচ ৩.৫ ঘণ্টার বেশি স্থায়ী হবে না। পিচের অতিরিক্ত ক্ষয়ক্ষতি এড়ানোর জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়।

BCCI has strict guidelines for teams in IPL 2026.

নেট ও পিচ ব্যবহারের নিয়মাবলী: এছাড়াও, কোনও দলই প্রতিপক্ষ দলের ব্যবহৃত নেট বা পিচ ব্যবহার করতে পারবে না। প্রত্যেক দলকে সম্পূর্ণ নতুন নেট ও পিচ সরবরাহ করা হবে। এছাড়াও, যদি কোনও দল প্রথমে প্র্যাকটিস করে, তবে অপর দল তাদের নেট বা রেঞ্জ-হিটিং উইকেট ব্যবহার করতে পারবে না। এছাড়াও, কোনও ফ্র্যাঞ্চাইজির প্রথম হোম ম্যাচের ৪ দিন আগে মূল মাঠে কোনও প্র্যাকটিস সেশন বা ম্যাচ অনুষ্ঠিত হবে না। প্রয়োজনে বিনামূল্যে বিকল্প মাঠের ব্যবস্থা করা হবে। এছাড়া, ২ টি দলের মধ্যে শিডিউলের সংঘাত দেখা দিলে সফরকারী দল অগ্রাধিকার পাবে।

আরও পড়ুন: PNB-র গ্রাহকেরা হন সতর্ক! ১৫ এপ্রিলের আগে এই কাজটি না করলেই বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

এই নিয়মগুলির মাধ্যমে কারা লাভবান হবে: জানিয়ে রাখি যে, এই নিয়মগুলি চালু করা হয়েছে এটা নিশ্চিত করার জন্য যে, কোনও দল যেন মাঠের অবস্থার সুযোগ নিতে না পারে এবং সবাই যেন প্রস্তুতির জন্য সমান সময় পায়।

আরও পড়ুন: ‘দলের সঙ্গে…’, কেন রাজস্থান রয়্যালস ছেড়েছেন সঞ্জু? রাখঢাক না রেখে IPL-এর আগে দিলেন উত্তর

উল্লেখ্য যে, গত মরশুমে, কিছু দলের দ্বারা মাঠের অতিরিক্ত ব্যবহার নিয়ে অভিযোগ উঠেছিল। যা ম্যাচের মানকে প্রভাবিত করেছিল। এবার BCCI ততা ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে। এর ফলে সফরকারী দল সমান সুযোগ পাবে এবং হোম টিম তাদের ঘরের মাঠের বেশি সুবিধা নিতে পারবে না।