বাংলা হান্ট ডেস্ক: বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল শেয়ার বাজার (Share Market)। যুগের সঙ্গে তাল মিলিয়ে যেখানে বিনিয়োগকারীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে, শেয়ার বাজারে বিনিয়োগের (Investment) ক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা থাকলেও উপযুক্ত কোর্সের মাধ্যমে সঠিক জ্ঞান এবং দক্ষতা অর্জনের জেরে বিনিয়োগ করলে হওয়া যায় লাভবানও। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার জন্য যুগোপযোগী একটি কোর্সের বিষয়ে উপস্থাপিত করব।
সাহায্য করবে দীপাঞ্জনের (Dipanjan Debnath) এই কোর্স:
প্রথমেই জানিয়ে রাখি যে, আমরা যে কোর্সের বিষয়ে জানাবো সেটির খরচ রয়েছে সাধ্যের মধ্যেই। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গ্রাম হোক কিংবা শহর, বাড়িতে বসে নিজের সময়মতো খুব সহজেই এই কোর্সে অংশগ্রহণের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে দক্ষতা অর্জন করা যাবে। যাঁর তত্ত্বাবধানে এই কোর্স সম্পন্ন হবে তিনি হলেন দীপাঞ্জন দেবনাথ। যাঁর এক্ষেত্রে ১৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তাঁর সংস্থাই এই কোর্সটি পরিচালনা করবে।

খরচ: উল্লেখ্য যে, এই আকর্ষণীয় কোর্সটি করার ক্ষেত্রে খরচ হবে মাত্র ৫,০০০ টাকা। যেখানে অ্যানিমেটেড এবং রেকর্ডেড ভিডিও ক্লাসের সুবিধা থাকবে। এই কোর্সের মেয়াদ হল ৩ মাস। এছাড়াও, কিছু দুর্দান্ত অফারও উপলব্ধ রয়েছে। যেখানে, ১ বছরের জন্য ৫,০০০ টাকার ব্রোকারেজ ফ্রি থাকবে (৫,০০০ টাকা বা ১ বছর যেটা আগে শেষ হবে)। এর পাশাপাশি, মার্কেট অ্যানালিসিস করার জন্য ১ বছরের জন্য AI টুলস ফ্রি থাকবে।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সামগ্রিকভাবে এই কোর্সের ক্লাসগুলি তৈরি করেছেন বিশেষজ্ঞরা। যেখানে ৩ মাসের জন্য অ্যানিমেটেড ভিডিওর অ্যাকসেস উপলব্ধ থাকবে। এই কোর্সে অংশগ্রহণকারীরা তাঁদের মোবাইল থেকে শুরু করে ডেক্সটপ কিংবা ল্যাপটপেও সহজেই ক্লাস করতে পারবেন। এছাড়াও, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ক্লাস করার ক্ষেত্রে রেকর্ডেড এবং অ্যানিমেটেড ভিডিওগুলি বোঝার সুবিধার জন্য ব্যাকওয়ার্ড-ফরওয়ার্ড করা যাবে এবং Pause করার সুবিধাও প্রদান করা হচ্ছে।
জানিয়ে রাখি যে, এটি এমন একটি কোর্স যেটি একবার করার মাধ্যমে আপনি যে দক্ষতা অর্জন করবেন তা সারাজীবন কাজে লাগাতে পারবেন এবং ট্রেডিং ও বিনিয়োগের ক্ষেত্রে আত্মবিশ্বাসী হতে পারবেন। যাঁরা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন কিংবা ব্যবসায়ী তাঁরা অতিরিক্ত অর্থ উপার্জনের ক্ষেত্রে এই কোর্সে অংশগ্রহণের মাধ্যমে শেয়ার বাজারে দক্ষতার সঙ্গে বিনিয়োগ করতে পারবেন। এছাড়াও, যাঁরা পড়ুয়া অথবা কোনও কাজের সঙ্গে যুক্ত নেই তাঁরাও এই কোর্সটির মাধ্যমে উপকৃত হতে পারবেন।
আরও পড়ুন: অস্থিরতার আবহেও টাটা গ্রুপের দাপট! ৩২,০০০ কোটির মুনাফা, কোন কোন সংস্থা করল বাজিমাত?
দীপাঞ্জন দেবনাথের নামাঙ্কিত এই সংস্থা ইতিমধ্যেই শেয়ার বাজার সংক্রান্ত বিভিন্ন কাজকর্মের মাধ্যমে আস্থা অর্জন করেছে। এই সংস্থায় ডিম্যাট অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ইকুইটি, ডেরিভেটিভস, কমোডিটি, বাস্কেট ট্রেডিং সহ PMS-এর মতো পরিষেবা প্রদান করা হয়। ইতিমধ্যেই এই সংস্থার নেট অ্যাসেট ভ্যালু পৌঁছে গিয়েছে ১ কোটি টাকারও বেশিতে। এর পাশাপাশি, ২০২৫-২৬ অর্থবর্ষে টার্নওভার পৌঁছে গিয়েছে ৪৫ কোটির টাকারও বেশিতে। এমতাবস্থায়, আপনিও যদি এই কোর্সে অংশগ্রহণে ইচ্ছুক হন সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন ৯৩৩০৩৭৪৩৫০ এই নম্বরে।













