বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে ২ টি বৃহত্তম টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও এবং এয়ারটেল (Reliance Jio-Airtel)। যুগের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের (Customer) সুবিধার্থে এই দুই সংস্থা প্রায়শই একের পর এক দুর্দান্ত প্ল্যান সামনে আনে। উভয় সংস্থারই একটি জনপ্রিয় পোস্টপেইড প্ল্যান (Postpaid Plan) রয়েছে। যেটির দাম ৪৪৯ টাকা। এমতাবস্থায়, উভয় প্ল্যানের দাম একই হলেও কোন প্ল্যানটি অপেক্ষাকৃত লাভজনক সেই প্রসঙ্গটি বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল।
জিও-এয়ারটেলের (Reliance Jio-Airtel) ৪৪৯ টাকার পোস্টপেইড প্ল্যান:
জিও-র ৪৪৯ টাকার পোস্টপেইড প্ল্যান: জানিয়ে রাখি যে, রিলায়েন্স জিওর এই প্ল্যানে গ্রাহকরা ৭৫ জিবি হাই-স্পিড ডেটার সুবিধা পাবেন। এই লিমিট শেষ হয়ে যাওয়ার পর প্রতি জিবি ১০ টাকা চার্জ করা হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এটি একটি ফ্যামিলি প্ল্যান। যেখানে আপনি ৩ টি অ্যাডিশনাল ফ্যামিলি সিম পাবেন। সংস্থাটি মাসিক ভিত্তিতে প্রতিটি ফ্যামিলি সিমের সঙ্গে অতিরিক্ত 5G ডেটা সরবরাহ করবে।

এছাড়াও, এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সহ দৈনিক ১০০ টি SMS উপলব্ধ রয়েছে। অ্যাডিশনাল বেনিফিটের ক্ষেত্রে এই প্ল্যানটির মাধ্যমে ৩ মাসের জন্য জিও হটস্টার মোবাইল প্লাসের অ্যাক্সেস মিলবে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে মিলছে বড় অর্ডার! এই সংস্থা কেনার দিকে মনোযোগ আদানি গ্রুপের
এর পাশাপাশি এই প্ল্যানে ৫০ জিবি জিও ক্লাউড স্টোরি থেকে শুরু করে ১৮ মাসের গুগল জেমিনি প্রো বেনিফিটস ৫,০০০ জিবি গুগল ক্লাউড স্টোরিজ এবং ন্যানো বেনানার সুবিদা মিলবে। এছাড়াও আপনার যদি 5G ফোন হয় এবং কোম্পানির 5G নেটওয়ার্ক থাকে সেক্ষেত্রে আমি আনলিমিটেড 5G-র সুবিধাও পাবেন। এই প্ল্যানটি নেওয়ার সময়ে গ্রাহকদের কাছ থেকে ১৮ শতাংশের GST চার্জ করা হয়।
আরও পড়ুন: এবার মিলবে ১০ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডার? ক্ষুদ্র ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকদের জন্য বড় আপডেট
এয়ারটেলের ৪৪৯ টাকার পোস্টপেইড প্ল্যান: এবারে আমরা জানাবো এয়ারটেলের ৪৪৯ টাকার পোস্টপেইড প্ল্যান সম্পর্কে। এই প্ল্যানে ১০০ টি SMS সহ আনলিমিটেড কলিং, আনলিমিটেড 4G এবং 5G ডেটা, 5G স্লাইসিংয়ের মাধ্যমে ফার্স্ট লেন টেকনোলজি, ১২ মাসের জন্য অ্যাডোব এক্সপ্রেস প্রিমিয়াম, গুগল ওয়ানের মাধ্যমে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ, এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম, ফ্রড লিঙ্ক ব্লকিং ও ফ্রি হ্যালো টিউনের সুবিধা মিলবে। এই প্ল্যানটি কেনার ক্ষেত্রেও ১৮ শতাংশের GST চার্জ করা হবে। যার ফলে দাম বেড়ে হবে ৫২৯.৮২ টাকা। এয়ারটেলের এই প্ল্যানটি একটি সিঙ্গেল সিম প্ল্যান। অর্থাৎ এক্ষেত্রে ফ্যামিলি বেনিফিটস পাওয়া যায় না।













