মাছ-মাংসের পাশে রাখুন কমলা ফুলকপি, আমিষ ছেড়ে নিরামিষ খাবেন হাত চেটে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির উৎসব মানেই ভূরিভোজ থাকবেই। খাওয়াদাওয়া, আড্ডা সব মিলিয়েই চলে উৎসব, পার্বণ। সামনেই ভাইফোঁটা। এদিন ভাইকে পাত সাজিয়ে কী দেবেন তা নিয়ে চলতে থাকে ভাবনাচিন্তা। আমিষ (Recipe) তো থাকছেই। এর সঙ্গে নিরামিষ পদ কী দেওয়া যায়?

ভাইফোঁটা স্পেশ্যাল কমলা ফুলকপির রেসিপি (Recipe)

ভাইফোঁটা মানেই পেটপুরে খাওয়াদাওয়া। মাছ, মাংসের পাশাপাশি এদিন বানাতে পারেন ঠাকুরবাড়ি স্পেশ্যাল কমলা ফুলকপি। কীভাবে রাঁধবেন দেখে নিন রেসিপি-

Bhaiphota special komola phulkopi recipe

কমলা ফুলকপির উপকরণ:

ফুলকপি- ১ টি

কমলালেবু- ২ টি

জিরে বাটা- ১ চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

ধনে গুঁড়ো- ১ চা চামচ

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো

তেজপাতা

গোটা জিরে

কাঁচালঙ্কা

ঘি

নুন

সর্ষের তেল

আরও পড়ুন : টিকিটের আকাল মেটাতে রেলের বড় পদক্ষেপ, ভাগলপুর-আনন্দ বিহার ও আসানসোল-জয়পুর রুটে স্পেশাল ট্রেন

কমলা ফুলকপির প্রণালী: ফুলকপি মাঝারি আকারে কেটে ধুয়ে নিন। এবার গরম জলে সামান্য নুন হলুদ দিয়ে কেটে রাখা ফুলকপি দিয়ে দিন। কিছুক্ষণ রাখার পর জল ঝরিয়ে নিয়ে আবার তুলে নিন। এদিকে একটি পাত্রে কমলালেবুর রস বের করে ছেঁকে নিন।

আরও পড়ুন : কুনজর মানেই সেক্সুয়াল ফেভার চাওয়া নয়, নজিরবিহীন পর্যবেক্ষণ আদালতের

এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ফুলকপি (Recipe) সোনালি করে ভেজে নিন। ওই তেলেই ফোরন দিন গোটা জিরে আর তেজপাতা। এরপর একে একে আদা, জিরে বাটা, ধনে ও হলুদ গুঁড়ো দিয়ে দিন। ভালো করে মশলা কষিয়ে দিয়ে দিন ভাজা ফুলকপি। এবার স্বাদ অনুযায়ী নুন, চিনি, কাঁচালঙ্কা দিয়ে সামান্য জল দিন। ঢিমে আঁচে ঢেলে দিন কমলালেবুর রস। গ্যাস বন্ধ করে ঘি মিশিয়ে নামিয়ে নিন।