মোবাইল রিচার্জ করলে ১ লক্ষের বিমা! সাইবার জালিয়াতি হলে মিলবে টাকাও, বড় পদক্ষেপ BSNL-এর

Published on:

Published on:

Bharat Sanchar Nigam Limited takes big steps for customers.
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা BSNL (Bharat Sanchar Nigam Limited) তার ব্যবহারকারীদের জন্য একটি বড় পদক্ষেপ গ্রহণ করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, BSNL গ্রাহকদের সুবিধার্থে একটি ইন্স্যুরেন্স প্ল্যান (Insurance Plan) চালু করার পরিকল্পনা করছে। ওই প্ল্যানে সাইবার ক্রাইমের (Cyber Crime) কারণে হওয়া ক্ষতির জন্য সুরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। এমতাবস্থায়, BSNL ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া তথা OICL-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। বিষয়টির পরিপ্রেক্ষিতে BSNL-এর চেয়ারম্যান এ রবার্ট জে রবি ET-কে জানিয়েছেন যে, BSNL-ই প্রথম অপারেটর যারা সেইসব মানুষদের জন্যও বিমার সুবিধা দেবে, যারা হয়তো এর নামও শোনেননি। এই প্ল্যান সাইবার ক্রাইমের কারণে হওয়া ক্ষতি কভার করবে। তবে, এই প্ল্যান শুধুমাত্র BSNL-এর নির্বাচিত কিছু প্রিপেইড প্ল্যান, যেমন এসটিভি ২০২ এবং এসটিভি ২৪৪৯-এর সঙ্গে পাওয়া যায়। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

বড় পদক্ষেপ BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর:

গ্রাহকরা ২ টি গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন: জানিয়ে রাখি যে, ET টেলিকমের একটি রিপোর্ট অনুসারে, BSNL তার গ্রাহকদের ২ টি গুরুত্বপূর্ণ সুবিধা দিচ্ছে। সেগুলি হল ১ লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ডেথ কভার এবং ১০,০০০ টাকা পর্যন্ত সাইবার-ফ্রড কভার। এমতাবস্থায়, যদি আপনার BSNL প্রিপেইড নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে এবং আপনি সাইবার প্রতারণার শিকার হন (অর্থাৎ, ফিশিং বা ভুয়ো ইমেলের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যায়) সেক্ষেত্রে এই বিমা আপনার অ্যাকাউন্ট থেকে উধাও হওয়া ১০,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে। রবির মতে, এই প্রকল্পটি কৃষক থেকে শুরু করে কৃষি শ্রমিক এবং জেলেদের মতো গ্রাহকদের বিশেষ করে গ্রামীণ ও ছোট শহরগুলিতে ব্যাপকভাবে উপকৃত করবে।

Bharat Sanchar Nigam Limited takes big steps for customers.

পলিসিটি কীভাবে সক্রিয় করা হবে: এক্ষেত্রে গ্রাহক তাঁর মোবাইল কানেকশন রিচার্জ করার সঙ্গে সঙ্গেই একটি পলিসি অ্যাক্টিভেশন SMS পাবেন এবং তাঁর রেজিস্টার্ড নামে ইন্স্যুরেন্স কভারটি তৈরি হয়ে যাবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল গ্রাহকদের আলাদা কোনও প্রিমিয়াম দিতে হবে না। কারণ এই কভারটি রিচার্জের সঙ্গে প্রদান করা হবে। এর আগে, বেসরকারি সংস্থা ভারতী এয়ারটেল ২৭৯ টাকা ও ১৭৯ টাকার রিচার্জে লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান চালু করেছিল।

আরও পড়ুন: রিলায়েন্সের ক্ষেত্রে বড় ভবিষ্যদ্বাণী! মুকেশ আম্বানির এই নতুন ব্যবসাই আনবে বিপুল মুনাফা

BSNL-এর নতুন গ্রাহক সংখ্যা বাড়ছে: উল্লেখ্য যে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তথা TRAI কর্তৃক সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, এম২এম (M2M) বাদে মোবাইল ওয়্যারলেস গ্রাহকের সংখ্যা ২৭ লক্ষ বেড়ে ১১.৫ কোটিতে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্ষ জয়! এশিয়ান গেমসের ফাইনালে টিম ইন্ডিয়া, পাকিস্তানের সঙ্গে হবে গোল্ড মেডেল ম্যাচ

এদিকে, ব্রোকারেজ সংস্থাগুলির মতে, জিও ১৯ লক্ষ গ্রাহক পেয়েছে, অন্যদিকে ভিআই (Vi) ১ লক্ষ গ্রাহক হারিয়েছে। এদিকে, BSNL ৫ লক্ষ গ্রাহক যুক্ত করেছে। এমনিতেই যুগের সঙ্গে তাল মিলিয়ে এবং অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে টক্কর দিয়ে গ্রাহকদের সুবিধার্থে একের পর এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান সামনে আনছে BSNL। এমতাবস্থায়, গ্রাহকরাও এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার প্রতি আকৃষ্ট হচ্ছেন।