বাংলা হান্ট ডেস্ক: শনিবার সন্ধ্যায় বিধানসভা নির্বাচনে পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি (Bharatiya Janata Party)। পাশাপাশি, ৩ টি কেন্দ্রে প্রার্থীব দল করা হয়েছে। ঘোষণা করা হয়েছে নতুন প্রার্থীদের নামও। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় বিজেপি ১৪৪ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। তারপরে দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে ১২২ টি ও ১৯ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এদিকে, চতুর্থ দফায় ১৩ টি আসনে প্রার্থীদের নাম সামনে আনার পর পঞ্চম তালিকা প্রকাশ করা হল।
পঞ্চম প্রার্থী তালিকা সামনে আনল বিজেপি (Bharatiya Janata Party)!
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পঞ্চম তালিকায় প্রার্থী হয়েছেন বিজেপির অত্যন্ত পুরনো কর্মী অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি মধ্যমগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে, বসিরহাট উত্তর থেকে শুরু করে বিষ্ণুপুর এবং বেহালা পূর্ব কেন্দ্রে প্রার্থী বদল করেছে বিজেপি। এমতাবস্থায় চলুন জেনে নেওয়া যাক, পঞ্চম প্রার্থী তালিকায় কাদের কাদের নাম রয়েছে।

বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ:
১. কৃষ্ণনগর উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন: তারকনাথ চ্যাটার্জি
২. কল্যাণী (SC) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন: অনুপম বিশ্বাস
৩. দমদম উত্তর থেকে প্রার্থী হয়েছেন: শ্রী সৌরভ সিকদার
৪. মধ্যমগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন: অনিন্দ্য রাজু ব্যানার্জি
৫. উলুবেড়িয়া পূর্ব থেকে প্রার্থী হয়েছেন: রুদ্রপ্রসাদ ব্যানার্জি
আরও পড়ুন: বিশ্বকাপের দূরত্ব ভুলে টিম ইন্ডিয়ার সঙ্গে খেলতে চায় বাংলাদেশ! BCCI-কে চিঠি দিল BCB
বিজেপির পঞ্চম প্রার্থী তালিকায় ৩ টি কেন্দ্রে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে:
১. বসিরহাট উত্তর থেকে প্রার্থী হয়েছেন: কৌশিক সিদ্ধার্থ
২. বিষ্ণুপুর (SC) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন: অভিজিৎ সর্দার
৩. বেহালা পূর্ব থেকে প্রার্থী হয়েছেন: শঙ্কর শিকদার
আরও পড়ুন: হাজার হাজার ফুট উচ্চতায় ভারতীয় সেনাবাহিনীকে সাহায্য করছে এই ‘যোদ্ধা’, জানলে চমকে যাবেন
জানিয়ে রাখি যে, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৩ এবং ২৯ এপ্রিল বঙ্গে সম্পন্ন হবে বিধানসভা ভোট। এবারে দু’দফায় সম্পন্ন হবে নির্বাচন। যার ফলপ্রকাশ হবে আগামী ৪ মে। ইতিমধ্যেই জোরকদমে প্রচারের পর্ব শুরু করেছেন প্রার্থীরা। চলছে মনোনয়ন জমা দেওয়ার পালাও। এই আবহেই পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।












