‘এইভাবে ললিপপ..,’ DA বাড়িয়েও লাভ হল না! সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে রাজ্য সরকারি কর্মীরা

Published on:

Published on:

dearness allowance(122)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট পেশ করেছে মমতা সরকার। সেই অন্তর্বর্তী বাজেটে (Dearness Allowance) রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার তরফে। এদিকে এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির বিষয়টিকে ‘ললিপপ’ বলে জোর কটাক্ষ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

ডিএ ইস্যুতে বিস্ফোরক আন্দোলনকারী | Dearness Allowance

বৃহস্পতিবার বাজেট পেশ করে বাংলার অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার বিষয়টি জানান। বর্ধিত ভাতা আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এই ভাতা বৃদ্ধির বিষয়েই ভাস্করবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এইভাবে ললিপপ ধরিয়ে আমাদের খুশি করতে পারবেন, কিন্তু তা হবে না।’ তিনি স্পষ্ট জানান, এই ডিএ ঘোষণাকে প্রত্যাখ্যান করবেন তারা।

তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে এই ডিএ বৃদ্ধির সম্পর্ক নেই। বর্তমানের হারে সরকারি কর্মীদের ৪০% বকেয়া ডিএ পাওয়ার কথা। সেখান থেকে মাত্র ৪ শতাংশ দেওয়া হয়েছে। এর পুরোটাই সরকারি কর্মীদের প্রাপ্য।’ উল্লেখ্য, বৃহস্পতিবারই পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় সরকারি কর্মীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সে কথারই উল্লেখ করেন ভাস্করবাবু।

প্রসঙ্গত, বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% করে ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা। এবার থেকে বর্ধিত ৪ শতাংশ ডিএ যুক্ত হয়ে মোট ২২% ডিএ পাবেন সরকারি কর্মীরা। যা এপ্রিল মাসের বেতনের সাথেই মিলবে। একই সাথে বাজেটে নয়া পে কমিশন অর্থাৎ সপ্তম পে কমিশনের ঘোষণাও করে দিয়েছে রাজ্য।

dearness allowance(107)

আরও পড়ুন: ডিগবাজি খাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আরও নামবে তাপমাত্রা: আবহাওয়ার খবর

বাজেট ডিএ ঘোষণার ফলে এবার থেকে যখন ২২ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৫৮ শতাংশ হারে ডিএ পান। খুব শীঘ্রই ফের একবার তাদের ডিএ বাড়বে ফের। বর্তমান হিসেব অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাথে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। আর এই হিসেব তুলে ধরে ভাস্কর ঘোষ বলেন, বকেয়া ডিএ-র ১০ ভাগের ১ ভাগই সরকারি কর্মীরা পাবেন এবারে।